শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দেশে ফেরত পাঠানো হলো আমিরাতের ব্যাটারকে

প্রকাশিত - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬   ০৫:০০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলার কথা মোহম্মদ জোহাইবের। তবে আসর চলাকালে তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। যে কারণে ইতোমধ্যেই তাকে দল থেকে সরিয়ে দেশে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বোর্ডের সূত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম। বিশ্বকাপের পর্দা উঠলেও এখনো মাঠে নামা হয়নি আমিরাতের। ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে তাদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই ধাক্কা খেল আমিরাত। জোহাইবকে ছাড়াই হয়তোবা পুরো আসর খেলতে হবে তাদের।

জোহাইবের বিরুদ্ধে মদ্যপান ও নারীঘটিত উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ উঠেছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের মাঝেই এমন আচরণকে দলের শৃঙ্খলাবিরোধী হিসেবে দেখা হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে তদন্তও করা হবে বলে জানা গেছে। ২৮ বছর বয়সী এই ব্যাটার আমিরাতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০টি ম্যাচ খেলেছেন। টি-টোয়েন্টিতে তিনি নিয়মিত মুখ। তার অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভুগাবে দলকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।