শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

নাইজেরিয়ার গ্রামে অস্ত্রধারীদের গুলিতে ৩২ জন নিহত

প্রকাশিত - ১৫ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:০৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: নাইজেরিয়ার উত্তরাঞ্চলের তিনটি গ্রামে তাণ্ডব চালিয়েছে অস্ত্রধারীরা। তাদের গুলিতে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়া তারা বেশ কয়েকজনকে অপহরণ করে নিয়ে গেছে। গতকাল ১৪ ফেব্রুয়ারি নাইজার রাজ্যের বোরগু এলাকায় নৃসংশতা চালায় তারা। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ছাড়াও একাধিক গ্যাং সক্রিয় রয়েছে। যারা অর্থের জন্য মানুষকে অপহরণ করে নিয়ে যায়।

নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিউদুন একটি হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “সন্দেহভাজন ডাকাতরা তুঙ্গা-মাকেরি গ্রামে হামলা চালায়। সেখানে ছয় পুলিশ সদস্য প্রাণ হারান। কিছু বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া অসংখ্য মানুষকে অপহরণ করা হয়েছে। সংখ্যাটি কত সেটি এখনো নিরূপণ করা যায়নি।”

এরপর হামলাকারীরা কোনকোসো গ্রামের দিকে যায়। অন্যান্য জায়গায়ও তারা হামলা চালায়। তবে সেখানে তারা কতটা তাণ্ডব চালিয়েছে সেটি জানা যায়নি। কনকোসো গ্রামের বাসিন্দা জেরেমিয়াহ তিমোথি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, তার গ্রামে ভোরের দিকে বিক্ষিপ্ত গুলির মাধ্যমে হামলা শুরু হয়। তিনি বলেন, “এখন পর্যন্ত এ গ্রামে ২৬ জন নিহত হয়েছেন। তারা থানায় আগুন ধরিয়ে দিয়েছে।” এরপর সেখানে যুদ্ধবিমান উড়ে যায় বলে জানিয়েছেন তিনি।

নাম গোপন রাখার শর্তে বার্তাসংস্থা এএফপিকে একজন জানিয়েছেন, কনকোসোতে মারা গেছেন ৩৮ জন। নিহতদের হয় গুলি করে বা গলা কেটে হত্যা করা হয়েছে। এরসঙ্গে গ্রামের প্রায় সব বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে পার্শ্ববর্তী কাওয়ারা এবং কাতসিনা রাজ্যে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় দুই শতাধিক মানুষ প্রাণ হারান। এরমধ্যেই আরও কয়েক ডজন গ্রামবাসীকে হত্যা করা হলো।

সূত্র: আলজাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।