শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

প্রশান্ত-ক্যারিবিয়ান সাগরে মার্কিন বাহিনীর হামলায়

প্রকাশিত - ১৮ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল এবং ক্যারিবিয়ান সাগরে ৩টি সন্দেহজনক মাদক-পাচারকারী নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে মোট নিহত হয়েছেন ১১ জন তথাকথিত মাদকপাচারকারী।

নিহত মাদক পাচারকারীদের সবাই পুরুষ। মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় গত সোমবার রাতে পূর্ব প্রশান্ত মহাসাগরে ২টি এবং ক্যারিবিয়ান সাগরে একটি সন্দেহজনক নৌযানে আক্রমণ করে মার্কিন নৌসেনারা। এতে পূর্ব প্রশান্ত মহাসাগরের দু’টি নৌযানে থাকা ৮ জন এবং ক্যারিবিয়ান সাগরের নৌযানটিতে থাকা ৩ জন নিহত হয়েছেন।

১৭ ফেব্রুয়ারি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিরক্ষা দক্ষিণাঞ্চলীয় কমান্ডের পক্ষ থেকে নিতহদের তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, “গোয়েন্দাসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মার্কিন বাহিনীর কোনো সেনা নিহত বা আহত হয়নি।”

২০২৫ সালের আগস্ট মাসে ট্রাম্প অভিযোগ করেছিলেন, পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরপথে বন্যার মতো মাদক ঢুকছে যুক্তরাষ্ট্রে। তিনি এ অভিযোগ করার কিছুদিন পর সেপ্টেম্বর থেকে এই দুই সাগরে অভিযান শুরু করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের অধীন নৌবাহিনী।

বিবিসির টালি বলছে, গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরে ৪০ বারেরও বেশিবার অভিযান চালিয়েছে মার্কিন নৌবাহিনী।

সূত্র : বিবিসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।