শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

রকেট নিক্ষেপের মহড়া দেবে ইরান

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:২২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে রকেট নিক্ষেপের মহড়া দিতে যাচ্ছে ইরান। ১৯ ফেব্রুয়ারি ইরান তার দক্ষিণাঞ্চলে এ মহড়া দেবে। সেখান দিয়ে যেন কোনো বিমান চলাচল না করে সেজন্য বৈমানিকদের সংস্থা নোটামকে অবহিত করেছে দেশটি। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসনের ওয়েবসাইটে এ ধরনের নোটিশ দেখা গেছে।

এ সপ্তাহে ইরান হরমুজ প্রণালীতে নৌমহড়া দিয়েছে। ১৯ ফেব্রুয়ারি রুশ নৌবাহিনীর সঙ্গে যৌথ নৌমহড়া দেবে দেশটি। মধ্যপ্রাচ্যে গত কয়েকদিন ধরে সামরিক শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। তারা ইতিমধ্যে বিমানবাহী রণতরীসহ অন্যান্য যুদ্ধবিমান নিয়ে এসেছে।

ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে গত দুই সপ্তাহে দুই দফা আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স গতকাল বুধবার বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে নেওয়া হবে নাকি সামরিক ব্যবস্থা নেওয়া হবে— সে ব্যাপারে ভাবছেন তারা। নোটাম বৈমানিক, বিমানের ক্রু এবং অন্যান্য আকাশসীমা ব্যবহারকারীদের নিরাপত্তামূলক নোটিশ দিয়ে থাকে।

সূত্র: রয়টার্স

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।