শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় ইসরায়েল

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৬   ১১:৩৩ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষা করছে দখলদার ইসরায়েল। আর সংকেত পেলেই ইরানের ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা লক্ষ্য করে হামলা শুরু করবে তারা।

ব১৮ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান। তারা বলেছে, যুক্তরাষ্ট্র যে কোনো সময় সবুজ সংকেত দেবে এমন বিষয় মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালানোর অনুমতি দেবেন কি না এমন যখন আলোচনা চলছে তখন দখলদার ইসরায়েলের ইরানের ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা লক্ষ্য করে সম্ভাব্য হামলার বিষয়টি সামনে এলো।

হারেৎজ নামে অপর এক ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা তেমন ফলপ্রশ্রু না হওয়ায় ইসরায়েলি কর্মকর্তারা তাদের গত ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা বেড়ে চলছে।

সূত্র: আনাদোলু

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।