শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

দল থেকে বাদ দেওয়ায় আফ্রিদি-ইউসুফের ওপর পাল্টা তোপ শাদাবের

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:০৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে একপেশে হারের পর পাকিস্তানের তিন অভিজ্ঞ ক্রিকেটারের ওপর ক্ষোভ ঝাড়েন দুই কিংবদন্তি শহীদ আফ্রিদি ও মোহাম্মদ ইউসুফ। একইসঙ্গে তারা বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খানকে বাদ দেওয়ারও পরামর্শ দিয়েছিলেন। এবার সাবেক দুই তারকার ওপর পাল্টা তোপ দাগলেন শাদাব। তারা কখনোই ভারতকে বিশ্বকাপে হারাতে পারেনি বলে এই লেগস্পিন অলরাউন্ডার সমালোচনা করেন। 

ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপে ভরাডুবির পর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি পাকিস্তান। লড়াইয়ের মানসিকতা দেখাতেও ব্যর্থ দলটি এবার ৬১ রানের ব্যবধানে হেরেছে। ম্যাচটিতে পুরোদমে ফ্লপ ছিলেন সাবেক অধিনায়ক বাবর, শাহিন আফ্রিদি ও শাদাবের মতো অভিজ্ঞ তারকারা। এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়ে ৮টিতেই জিতেছে ভারত।

পরবর্তীতে টি-টোয়েন্টি দল থেকে বাবরদের বাদ দেওয়ার দাবি তুলে এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাবেক তারকা ব্যাটার ইউসুফ লিখেছিলেন, ‘শাহিন, বাবর ও শাদাবের সময় শেষ। পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে নতুন পারফরমার প্রয়োজন। কেবল দুর্বল দলের সঙ্গে জয় যথেষ্ট নয়।’ আরেক কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিও তাদের বাদ দেওয়ার দাবি তোলেন। পাকিস্তানি গণমাধ্যমকে তিনি বলেন, ‘যদি এখানে আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকত, আমি বলতাম বাবর, শাহিন ও শাদাবকে বাদ দাও। নামিবিয়ার বিপক্ষে নতুন কাউকে সুযোগ দাও এবং তাদের আত্মবিশ্বাস তৈরি করো। আমরা লম্বা সময় ধরেই দেখছি সিনিয়র ক্রিকেটাররা বড় দলের বিপক্ষে ভালো পারফর্ম করতে পারছে না। যদি তারা না পারে, নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত।’

অবশ্য সাবেক দুই তারকার পরামর্শের পর নামিবিয়ার বিপক্ষে পাকিস্তানের একাদশে ছিলেন না শাহিন আফ্রিদি। তবে খেলেছেন বাবর-শাদাব। বল-ব্যাটে পারফর্মও করেছেন শাদাব। শাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে ভর করে পাকিস্তান নামিবিয়াকে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে। ম্যাচ শেষে আফ্রিদি-ইউসুফদের নাম উল্লেখ না করলেও সাবেক ক্রিকেটারদের সমালোচনা করেন শাদাব। তিনি বলেন, ‘আমি জাতীয় দলে ফেরার পর থেকেই একটি বাজে ওভারের পর অনেক বেশি সমালোচনা হতে দেখছি। আমি স্বপক্ষে বলার চেষ্টাও করিনি। কারণ এসব নিয়ন্ত্রণ করতে পারব না। সেটি ছিল আমার জন্য বাজে দিন এবং বাজে একটি ওভার। এটাই টি-টোয়েন্টি ক্রিকেট, আপনি রানের পাশাপাশি উইকেটও নিতে চাইবেন। সমালোচনা নিয়ে আমি অতটা ভাবি না।’

এরপরই ভারতের বিপক্ষে পাকিস্তান অতীতেও বিশ্বকাপে জিততে পারেনি উল্লেখ করে সাবেক ক্রিকেটারদের সমালোচনা করেন শাদাব, ‘আমাদের সাবেক ক্রিকেটারদের নিজস্ব মতামত থাকতে পারে। তারা পাকিস্তানের জন্য ভালো কিছু করেছেন এবং দিনশেষে এটাও ঠিক যে তারা কখনও ভারতকে বিশ্বকাপে হারাতে পারেননি। আমরাই কেবল একবার ২০২১ বিশ্বকাপে তাদের একটি ম্যাচে হারিয়েছি। ভারতের বিপক্ষে সেটাই আমাদের একমাত্র জয়। অবশ্যই তারা (সাবেক ক্রিকেটার) কিংবদন্তি, কিন্তু তারা বিশ্বকাপে ভারতের সঙ্গে কোনো স্মরণীয় কিছুই করতে পারেননি।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।