শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন মার্কিন রাষ্ট্রদূতের

প্রকাশিত - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬   ০৪:৪৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। একই সঙ্গে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে ক্রিস্টেনসেন এ অভিনন্দন জানান।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বলেন, দু’দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে ঢাকার সঙ্গে কাজ অব্যাহত রাখতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।