শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাত, ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল

প্রকাশিত - ২৪ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:১৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে ব্যাপক তুষারঝড় এবং রেকর্ডভাঙা তুষারপাত হয়েছে। এতে এই অঞ্চলভুক্ত বিভিন্ন অঙ্গরাজ্যে বাতিল হয়েছে ৫ হাজারের বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।

২৩ ফেব্রুয়ারি ঘটেছে এই প্রাকৃতিক দুর্যোগ। এক বিবৃতিতে মার্কিন আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, রোববার রাত থেকে সোমবার সারা দিন পূর্ব উপকূল অঞ্চলের উত্তর ক্যারোলাইনা থেকে মাইন অঙ্গরাজ্যের উত্তরাঞ্চল হয়ে কানাডার উত্তরাঞ্চল পর্যন্ত বয়ে গেছে তুষার ঝড় এবং তুষার পাত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউজার্সি, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, কানেক্টিকাট এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য।

রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটসসের অনেক এলাকা ৩৭ ইঞ্চি পুরু তুষারের স্তরে ঢেকে গেছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্ক এলাকা ঢেকে গেছে ১৯ ইঞ্চি পুরু তুষারে। ঝড় ও তুষারপাতের কারণে নিউজার্সি, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, ম্যাসাচুসেটস- এই ৬ অঙ্গরাজ্যে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে ৬ লাখেরও বেশি বাড়িঘর।

আয়তনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট অঙ্গরাজ্য রোড আইল্যান্ড। ঝড়-তুষারপাতের জেরে এই অঙ্গরাজ্যের রাজধানী শহর প্রোভিডেন্স ৩৬ ইঞ্চি পুরু তুষারে ঢেকে গেছে। এটি একটি রেকর্ড; কারণ ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে এক তুষারঝড়ে প্রোভিডেন্স ২৮ দশমিক ৬ ইঞ্চি পুরু তুষারপাতে ঢেকে গিয়েছিল। এতদিন পর্যন্ত এটিই ছিল প্রোভিডেন্সে সর্বোচ্চ তুষারপাতের রেকর্ড।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের কর্মকর্তা ক্যান্ডিস হেরেনকেসিন মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বলেছেন, “এটি (তুষারঝড় ও তুষারপাত) পুরোপুরি বিধ্বংসী। এই মাত্রার ঝড়-তুষারপাত দেখার পর অন্যদের মতো আমরাও হতবাক।”

ব্যাপক তুষারপাতের কারণে ইতোমধ্যে রোড আইল্যান্ড, কানেক্টিকাট, ম্যাসাচুসেটসে জরুরি নয়— এমন সব ধরনের ভ্রমণ ও গাড়ি চালনায় নিষেধাজ্ঞা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় এ প্রসঙ্গে ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলি বলেছেন, “ভারী তুষারপাতের কারণে এখন সড়ক-মহাসড়কগুলোর যে অবস্থা— তাতে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক। আপনি যদি সড়কে চলতে গিয়ে বিপদে পড়েন— তাহলে সাহায্য কখন আসবে তার কোনো ঠিক-ঠিকানা নেই। তাই আমি সবাইকে অনুরোধ করছি, খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না।”

সূত্র : বিবিসি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।