শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ইরানের পাল্টা আক্রমন

প্রকাশিত - ২৮ ফেব্রুয়ারি, ২০২৬   ০৮:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: তেহরানে মার্কিন হামলার পরে এ বার পাল্টা আক্রমণ শুরু করে দিল ইরান। রয়টার্স জানাচ্ছে, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। 

হামলার প্রাথমিক ধাক্কার কিছু ক্ষণের মধ্যেই ইজ়রায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছু়ড়েছে তেহরান। ইরানের সংবাদসংস্থা ‘ফার্‌স’ জানাচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার এবং বাহরিনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও হামলা শুরু করেছে ইরানি বাহিনী। 

আমেরিকা এবং ইজ়রায়েলের বাহিনী তেহরানে হামলার পরই গোটা পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে সামরিক উত্তেজনা। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আমেরিকার সেনা ছাউনি রয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, সেই সেনাঘাঁটিগুলিকেই লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে ইরান। একই সঙ্গে আমেরিকার অন্তত ছয় বন্ধু দেশে হামলা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

ইজ়রায়েলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, কাতার, বাহরিন, ইরাক, সৌদি আরব এবং জর্ডনে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার দুপুরে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে কাতারের রাজধানী দোহাতেও। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ইরানি হামলায় সংযুক্ত আরব আমিরশাহীতে এক জনের মৃত্যুও হয়েছে। কাতারের রাজধানী দোহাতেও একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।

গত বছর মার্কিন বাহিনী ইরানে হামলার পরেও পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার চেষ্টা করেছিল ইরান। গত বছরের জুনে কাতারের মার্কিন সেনাঘাঁটিতে প্রত্যাঘাত করেছিল ইরান। কাতারের রাজধানী দোহায় তখনও একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। এ বার এক বছরের মধ্যে ফের সেই মার্কিন সেনাঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা শুরু করল ইরানের বাহিনী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।