শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে গেল স্কুল

প্রকাশিত - ২৮ ফেব্রুয়ারি, ২০২৬   ০৯:০০ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন: আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় দক্ষিণ ইরানের মিনাবের একটি স্কুলে অন্ততপক্ষে ৫১ জন ছাত্রীর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার সকাল থেকে তেহরান-সহ ইরানের একাধিক শহরে হামলা চালানো হয়েছে। এই প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান। তবে দেশের আর কোথায় কত কী ক্ষতি হয়েছে, সে সম্পর্কে কিছু জানায়নি তারা।

ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, মিনাবে রিভোলোউশনারি গার্ড-এর একটি ঘাঁটি রয়েছে। সেই ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইজ়রায়েল-আমেরিকা। সেই হামলাতে ক্ষতিগ্রস্ত হয় মিনাবের একটি স্কুল। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই সময় স্কুল চলছিল। তখনই একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত করে। গুঁড়িয়ে যায় স্কুলের একাংশ। আর এই হামলায় ৫১ ছাত্রীর মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, শনিবার সকাল থেকেই তেহরান-সহ ইরানের বেশ কয়েকটি শহরে একযোগে হামলা শুরু করে আমেরিকা এবং ইজ়রায়েল। হামলার পর পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানবাসীর উদ্দেশে বার্তা দেন, এ বার আপনাদের নিজেদের ভাগ্য নির্ধারণের সময় এসে গিয়েছে। ক্ষমতা বদলের জন্য প্রস্তুত হোন। অন্য দিকে, ইজ়রায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘‘এ বার শাসক বদলানোর সময় এসে গিয়েছে। নিজেদের ভাগ্য ঠিক করতে আপনারা (ইরানবাসী) সাহসী পদক্ষেপ করুন।’’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।