শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১, আহত ৬০

প্রকাশিত - ২৮ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:০৫ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ইরানের দক্ষিণাঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৬০ জন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে আল জাজিরা।

ইরনা খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে আজ একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় নগর কর্মকর্তা মোহাম্মদ রাদমের বলেন, আজ সকালে ইসরায়েল সরাসরি ওই বিদ্যালয়ে হামলা চালায়। হামলার আগে সেখানে ১৭০ শিক্ষার্থী অবস্থান করছিল। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো বৃহত্তর হামলার অংশ হিসেবে মিনাব শহরে এই হামলা সংঘটিত হয় বলে জানা গেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযান শুরুর পর এটির প্রথম হতাহতের ঘটনা। ইরানি গণমাধ্যম জানিয়েছে, বিদ্যালয় বোমাবর্ষণের শিক্ষার্থীদের মৃত্যু হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। রাজধানী তেহরানের কিছু অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্ড ঘোষণা দিয়েছেন, ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ চলছে এবং তিনি ইরানের জনগণকে ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে দেশ শাসন করে আসা ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর আহ্বান জানান।

 


 

 
 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।