শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আমিরাতে ইরানের ১৩০ ক্ষেপণাস্ত্র, ২শ ড্রোন হামলা

প্রকাশিত - ০১ মার্চ, ২০২৬   ০৩:২৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাতে গতকাল শনিবার থেকে এ পর্যন্ত মোট ১৩৭টি ক্ষেপণাস্ত্র এবং ২০৯টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান।

অধিকাংশ ক্ষেপণাস্ত্র-ড্রোন এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে সক্ষম হয়েছে আমিরাতের প্রতিরক্ষা বাহিনী, তবে কয়েকটিকে আটকানো সম্ভব হয়নি। সেসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটিতে অন্তত একজন নিহত হয়েছেন আবং আহত হয়েছেন আরও ৭ জন।

বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই বিমানবন্দরেও আঘাত হেনেছে ইরানি ড্রোন। আমিরাতের প্রতিরক্ষা বাহিনীর সর্বশেষ বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবির দক্ষিণে অবস্থিত আল দাফরা বিমান ঘাঁটি এবং দুবাইয়ের জেবেল আলী বন্দর যৌথভাবে ব্যবহার করে আমিরাত ও মার্কিন সেনাবাহিনী।

সূত্র : আলজাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।