শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

লেবানন থেকে রকেট ছোড়ার পর ব্যাপক পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল

প্রকাশিত - ০২ মার্চ, ২০২৬   ০২:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আজ সোমবার ভোরে রকেট ছুড়েছে লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তারা জানিয়েছে, লেবানের মানুষের প্রতিরক্ষায় ও ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করায় ইসরায়েলর হায়ফায় হামলা চালানো হয়েছে।

এ হামলার পর লেবানের সীমান্ত এলাকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। একটি সূত্র জানিয়েছে, রাজধানী বৈরুতের বেশ কয়েকটি এলাকাতেও ইসরায়েলি বিমান হামলা চালাচ্ছে।

২৮ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালেও দুদিন কোনো কিছু করেনি হিজবুল্লাহ। তবে সোমবার ভোরে হামলা চালিয়েছে তারা। এরপর লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েলের দখলদার বাহিনী।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।