শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সৌদির রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগারে হামলা

প্রকাশিত - ০২ মার্চ, ২০২৬   ০৩:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর অধীন রাস তানুরা নামের একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইরান। এতে কারখানাটিতে আগুন ধরে গিয়েছিল।

তবে কারখানা কর্তৃপক্ষ বেশ দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হালার পর রাস তানুরা নামের সেই শোধনাগারটি বন্ধ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ হামলা সংক্রান্ত বিভিন্ন ভিডিও চিত্র দেখা গেছে। কয়েকটি চিত্রে দূর থেকে দেখা গেছে, রাস তানুরা থেকে বড় ধোঁয়ার কুন্ডলি উঠছে।

সামাজিক যেগাাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দাবি করা হয়েছে, রাস তানুরা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি আরবের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।


সূত্র : রয়টার্স, এএফপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।