শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কুয়েতে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রকাশিত - ০২ মার্চ, ২০২৬   ০৩:১৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: কুয়েতে মার্কিন বিমানবাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২ জন। ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের তৃতীয় দিন আজ সোমবার কুয়েতের স্থানীয় সময় সকালের দিকে ঘটেছে এই ঘটনা। বিমান চালক অবশ্য অক্ষত আছেন। ভূপৃষ্ঠে পতনের শুরুতেই বিমানটি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন তিনি।

যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে কুয়েতের তেল শোধানাগার মিনা আল আহমাদি রিফাইনারির ভেতরে গিয়ে পড়ে। এতে আহত হন সেই শোধনাগারের ২ জন শ্রমিক। কী কারণে এ দুর্ঘটনা ঘটল, সে সম্পর্কে এখনও যুক্তরাষ্ট্র বা কুয়েত থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে বিভিন্ন সূত্রের বরাতে প্রাথমিকভাবে জানা গেছে, কুয়েতে মোতায়েন করা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ভুলবশত ‘ফ্রেন্ডলি ফায়ার’ এজন্য দায়ী।

প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম হলো একটি মার্কিন-নির্মিত আকাশ প্রতিরক্ষা প্ল্যাটফরম যেটি আহত এবং হামলা করতে উদ্যত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, শত্রু বিমান, ড্রোন ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। এমনিতে এটি নিখুঁত যুদ্ধাস্ত্র তবে বিরল ক্ষেত্রে প্যাট্রিয়ট ভুলও করে। বিশেষজ্ঞদের মতে, ‍উড়ন্ত বস্তুকে শনাক্ত করতে ভুল করা, রাডার বিভ্রান্ত, শত্রু বা বন্ধু উড়ন্ত বস্তু শনাক্ত করণে ত্রুটি এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ভুল করতে পারে প্যাট্রিয়ট।

সূত্র : এএফপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।