শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইরানে হামলার বিরোধিতায় চীন

প্রকাশিত - ০৪ মার্চ, ২০২৬   ১২:২০ এএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইরানের ওপর সামরিক হামলার বিরোধিতা করে বেইজিং। এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকে ‘গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যা দেন। ৩ মার্চ আল-জাজিরা চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া বরাতে এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই সরাসরি নিন্দা থেকে বিরত থাকেন এবং বলেন, চীন ‘সংলাপ ও পরামর্শের’ মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে। ওয়াং বলেন, ‘সাম্প্রতিক সময়ে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা স্পষ্ট অগ্রগতি করছিল। দুঃখজনকভাবে, এই প্রক্রিয়া গোলাগুলির মাধ্যমে বাধাগ্রস্ত হয়েছে।

মার্কিন-ইসরায়েলি সামরিক হামলার বিরোধিতা করে ওয়াং বলেন, ‘শক্তি প্রয়োগ প্রকৃতপক্ষে সমস্যার সমাধান করতে পারে না। বরং এটি নতুন সমস্যা ও গুরুতর পরিণতি ডেকে আনবে।’তিনি আরও বলেন, ‘সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য চীন অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানায়।’

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।