শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

গণভোটের বৈধতাকে আদালতে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে

প্রকাশিত - ০৪ মার্চ, ২০২৬   ১২:২৮ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার কুমিল্লার মোগলটুলীতে দলটির কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা হ্যাঁ এর পক্ষে ভোট দিয়ে গণপূর্তির জয়যুক্ত করেছি। সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে আদালতে। আমরা সেটা মানবো না। যদি জনগণের রাইকে আদালতে নিয়ে যাওয়া হয় আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা ঘুমিয়ে পরিষ্কার আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না– হাইকোর্ট না রাজপথ। কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালত কেও প্রশ্নবিদ্ধ করবেন না।’ 

এই সংসদ সদস্য বলেন, ‘ভারতের কাছে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানাতে হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না। ভারতের সাথে সম্পর্ক করতে হলে আগে জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার বিচার ও ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশের পাঠানোর পর আমরা বিষয়টি ভেবে দেখব। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে, হাদীর হত্যাকারীদের ফেরত না পাঠালে, ভারতের সাথে কোনো সম্পর্ক ঠিক হবে না।’  

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন