শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ট্রাম্পকে ‘হত্যার চেষ্টা’ করেছিল ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

প্রকাশিত - ০৪ মার্চ, ২০২৬   ১২:০৩ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান; এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন দেশটির সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ।বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

হেগসেথ বলেন, “ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু শেষ হাসি হেসেছেন প্রেসিডেন্ট ট্রাম্পই।”মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, ট্রাম্পকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ইউনিটের নেতাকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র “খুঁজে বের করে হত্যা করেছে”। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার এক কথিত ইরানি ষড়যন্ত্রের অভিযোগে এক আফগান নাগরিকের বিরুদ্ধে মামলা করে মার্কিন সরকার। মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, ৫১ বছর বয়সী ফরহাদ শাকেরিকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র জানায়, শাকেরি ইরানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।

ম্যানহাটনের একটি ফৌজদারি অভিযোগপত্রে প্রসিকিউটররা দাবি করেন, ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি)—এর এক কর্মকর্তা শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি ও হত্যার পরিকল্পনার নির্দেশ দিয়েছিলেন। এ অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: বিবিসি
 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।