শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম

প্রকাশিত - ০৫ মার্চ, ২০২৬   ০৪:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইরানে চলমান যুদ্ধের মধ্যেই নতুন একটি ডেস্ট্রয়ার জাহাজ থেকে এবার পরীক্ষামূলকভাবে নিজেদের তৈরি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে প্রত্যক্ষ্য করেছেন সেই উৎক্ষেপণ।

উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থঅ কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই ডেস্ট্রয়ার জাহাজটির নাম দেওয়া হয়েছে চো হিওন। ৫০০ টন ওজনের এই জাহাজটি তৈরি করেছে উত্তর কোরিয়ার নৌবাহিনী।

৪ মার্চ উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলে ডেস্ট্রয়ার জাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। জাহাজটি উদ্বোধনীয় যাত্রা শুরু করে দেশটির নাম্পো শিপইয়ার্ড থেকে। সেখানে উপস্থিত ছিলেন কিম।

জাহাজটির যাত্রা শুরুর আগে এক সংক্ষিপ্ত ভাষণে কিম বলেন, “পানির নিচে এবং পানির ওপর থেকে সমানতালে আঘাত করার মতো সক্ষমতা আমাদের নৌবাহিনী শিগগিরই অর্জন করবে। আমাদের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতোমধ্যে অনেকদূর অগ্রসর হয়েছে।”

“আমরা নৌ প্রতিরক্ষায় সম্প্রতি যত সাফল্য অর্জন করেছি, সেসব আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে, যা গত ৫০ বছরে অর্জিত হয়নি”, বলেন কিম।


সূত্র : আলজাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।