শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

নরওয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিস্ফোরণ

প্রকাশিত - ০৮ মার্চ, ২০২৬   ১২:৪৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: নরওয়ের রাজধানী অসলোতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিস্ফোরণ হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ৮ মার্চ স্থানীয় সময় রাত ১টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে অসলো পুলিশ। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটল এবং কারা এজন্য দায়ী— তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

তবে বলা হয়েছে যে নরওয়ে পুলিশ নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে এবং যেখানে বিস্ফোরণ ঘটেছে— সেখানে এবং তার আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি দূতাবাসে হামলার ঘটনাও ঘটেছে। তবে নরওয়ের মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের সঙ্গে এই যুদ্ধের কোনো যোগ আছে কি-না, সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি অসলো পুলিশের কোনো কর্মকর্তা।

সূত্র : এএফপি, গালফ নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।