শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সৌদিতে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইরান

প্রকাশিত - ০৮ মার্চ, ২০২৬   ১২:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: সৌদি আরবে লক্ষ্য করে একের পর ড্রোন হামলা চালাচ্ছে ইরান। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৬টার দিকে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত এক ঘণ্টায় রাজধানী রিয়াদের পূর্ব দিকে সাতটি ড্রোন ভূপাতিত করেছে। এই তথ্যের প্রায় এক ঘণ্টা আগে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের আকাশসীমায় পৌঁছানোর পর ইরানের আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

৭ মার্চ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন, উপসাগরীয় দেশগুলো ব্যবহার করে যদি যুক্তরাষ্ট্র কোনো হামলা না চালায় তাহলে তারা পাল্টা হামলা চালাবেন না। কিন্তু তার এ ব্ক্তব্যের কয়েক ঘণ্টা পর ইরানে হামলা হয়। এরপর সৌদিসহ অন্যান্য দেশগুলোকে লক্ষ্য করে ইরান ফের পাল্টা হামলা শুরু করে।

সূত্র: আলজাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।