শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার কাল থেকে বন্ধ

প্রকাশিত - ০৮ মার্চ, ২০২৬   ১২:০৯ এএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : রমজানে জনভোগান্তি কমাতে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পরিচালিত বিদেশি কারিকুলামের (ইংলিশ মিডিয়াম) সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ (ছুটি) ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সকল ধরণের কোচিং সেন্টারের কার্যক্রমও এ সময়ে বন্ধ থাকবে। রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র মাহে রমজানে ঢাকাসহ বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম স্কুল) বিদ্যালয়ের প্রতিনিধি নিয়ে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আগামীকাল সোমবার (৯/৩/২০২৬) থেক পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটি পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। সেইসঙ্গে পরীক্ষা ও কোচিং সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষা ও কোচিং সংক্রান্ত নির্দেশনাগুলো হলো—
১. শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়সমূহের আবশ্যিক পরীক্ষাসমূহ তাদের নির্ধারিত পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী যথাযথভাবে পরিচালিত হবে।

২. একই সাথে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরণের কোচিং সেন্টারের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দেশের সরকারি প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রমজানের ছুটি শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে। এ ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে এই দীর্ঘ ছুটি দিয়েছে সরকার। 
এবার ইংলিশ মিডিয়াম স্কুলও ছুটি দেওয়া হলো।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন