শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইরানের প্রতিবেশীরা যুক্তরাষ্ট্রের পক্ষে: ট্রাম্প

প্রকাশিত - ১০ মার্চ, ২০২৬   ০১:০৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রতিবেশী আরব দেশগুলোতে হামলার যে কৌশল তেহরান নিয়েছে— তা খুবই নির্বুদ্ধিতা ও বোকামিপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের এ কৌশলের করণে ‘নিরপেক্ষ’ আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের ‘পাশে এসে গেছে’ বলেও দাবি করেছেন তিনি।

৯ মার্চ  ফ্লোরিডায় এক সংবাদসম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “প্রতিবেশী দেশগুলোতে হামলা করার যে কৌশল ইরান নিয়েছে— সেটিকে আমি খুবই নির্বুদ্ধিতা, বোকামিপূর্ণ কৌশল বলব। কারণ, ইরানের প্রতিবেশীরা অনেকাংশে নিরপেক্ষ অথবা বলা যায়, তারা এই যুদ্ধে সংশ্লিষ্ট হতে একেবারেই আগ্রহী ছিলো না।” “তারপরও তারা প্রতিদিন মুহুর্মুহু হামলার শিকার হচ্ছে এবং তার ফলাফল হয়েছে বিপরীত। ইরানের প্রতিবেশী দেশগুলো সব আমাদের পাশে এসে গেছে এবং তারা ইতোমধ্যে হামলা শুরু হরেছে। সেবসব হামলা সফলও হচ্ছে।”

“আপনি যদি সৌদির আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও অন্যান্য দেশগুলোর দিকে তাকান… তারা শক্তিশালী, তারা স্মার্ট, কিন্তু তারা হামলার শিকার হচ্ছে।” ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।

সূত্র : আলজাজিরা

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।