শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়তে পারে খাদ্যমূল্য, প্রভাব বেশি পড়বে এশিয়াতে

প্রকাশিত - ১১ মার্চ, ২০২৬   ০১:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড সতর্ক করে বলেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়ে যেতে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়বে স্বল্প আয়ের মানুষের ওপর।

১০ মার্চ প্রকাশিত আঙ্কটাডের এক বিশ্লেষণী প্রতিবেদনে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি, সার এবং পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় খাদ্যের দাম বাড়তে পারে, যা বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে চরম সংকটে ফেলবে। আঙ্কটাডের পরিসংখ্যান অনুযায়ী, বৈশ্বিক বাণিজ্যের জন্য এই জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট অপরিশোধিত তেলের ৩৮ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এ ছাড়া মোট এলপিজির ২৯ শতাংশ এবং এলএনজির ১৯ শতাংশ পরিবাহিত হয় এই পথে।

খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও এই পথটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটি জানিয়েছে, জাহাজযোগে বিশ্বে যে পরিমাণ সার সরবরাহ করা হয়, তার এক-তৃতীয়াংশই হরমুজ প্রণালি দিয়ে পার হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হতে পারে এশিয়ায়। কারণ, এই প্রণালি দিয়ে যাতায়াত করা পণ্যের প্রায় ৮৪ শতাংশেরই গন্তব্য থাকে এশিয়ার বিভিন্ন দেশ। ফলে এই অঞ্চলে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। 

সূত্র : আল-জাজিরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।