শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধে প্রাণ গেছে বা আহত হয়েছে অন্তত ১১০০ শিশু : ইউনিসেফ

প্রকাশিত - ১২ মার্চ, ২০২৬   ১২:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ‘তীব্র সংঘাত’ মধ্যপ্রাচ্যের লাখ লাখ শিশুর জন্য এক ‘বিপর্যয়কর’ পরিস্থিতি তৈরি করেছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এই অঞ্চলে ১ হাজার ১০০-র বেশি শিশু নিহত বা আহত হয়েছে।

১১ মার্চ  এক বিবৃতিতে ইউনিসেফ জানায়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সহিংসতায় শিশুদের ওপর চরম আঘাত এসেছে। সংস্থাটির দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত ইরানে ২০০ শিশু, লেবাননে ৯১ জন, ইসরায়েলে ৪ জন এবং কুয়েতে ১ জন শিশু প্রাণ হারিয়েছে।

সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, “সহিংসতা যত বাড়ছে এবং ছড়িয়ে পড়ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে।” যুদ্ধের কারণে লাখ লাখ শিশুর পড়াশোনা বন্ধ হয়ে গেছে এবং অবিরাম বোমা হামলার মুখে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছে লাখ লাখ মানুষ।

বিবৃতিতে ইউনিসেফ আরও বলেছে, “শিশুদের হত্যা, পঙ্গু করা কিংবা তাদের জন্য প্রয়োজনীয় মৌলিক সেবাগুলো ধ্বংস করার কোনো অজুহাতই গ্রহণযোগ্য হতে পারে না।” মধ্যপ্রাচ্যের প্রায় ২০ কোটি শিশুর ভবিষ্যৎ এখন হুমকির মুখে উল্লেখ করে সংস্থাটি দ্রুত বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। 

সূত্র : আলজাজিরা। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।