শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ওমানের দূতাবাসকর্মীদের ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

প্রকাশিত - ১৪ মার্চ, ২০২৬   ১২:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ ওমানের ‘নন-ইমার্জেন্সি’ কর্মীদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৩ মার্চ  মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে সৃষ্ট নিরাপত্তা সংকটের কারণেই দেওয়া হয়েছে এ নির্দেশ।

দূতাবাসের কর্মীদের ফিরে আসার নির্দেশের পাশাপাশি ওমানে যেতে ইচ্ছুক মার্কিন নাগরিকদের উদ্দেশে সতর্কাবার্তাও জারি করা হয়েছে ১৩ মার্চ বিবৃতিতে; বলা হয়েছে, “সশস্ত্র সংঘাত এবং সন্ত্রাসবাদের কারণে গোটা মধ্যপ্রাচ্যে গুরুতর নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে। এই অবস্থায় যেসব মার্কিন নাগরিক ওমান কিংবা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ভ্রমণ করতে ইচ্ছুক— তাদের নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওমানের দূতাবাস-সহ মধ্যপ্রাচ্যের সব দেশের মার্কিন দূতাবাসে ইতোমধ্যে জারি করা হয়েছে ‘লেভেল ৪’ সতর্কতা। উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্তর আরব আমিরাত, ওমানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান, যা এখনও চলছে। ১২ মার্চ ইরান থেকে আসা দু’টি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওমানে ২ জন নিহত হন। তার পরেই দূতাবাসকর্মীদের ফিরে আসার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।


সূত্র : সিএনএন

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।