শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত - ১৪ মার্চ, ২০২৬   ১২:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। ১৪ মার্চ স্থানীয় সময় ভোরের দিকে ঘটেছে এ হামলা। তবে এতে এখনও নিহত বা আহত হয়েছে বলে জানা যায়নি। ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, যে ক্ষেপণাস্ত্রটি দূতাবাসে আঘাত হেনেছে— সেটি ইরান থেকে আসেনি। তারা ধারণা করছেন, ইরাকে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো এ হামলার জন্য দায়ী। তবে এ পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বেসামরিক মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে প্রতিদিন মুহুর্মুহু ড্রোন-ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। একই সঙ্গে সক্রিয় হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা ইরানপন্থি বা ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও।

ইরানি হামলার জেরে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে গতকাল ‘লেভেল ফোর’ সতর্কবার্তা জারি করেছে দেশটির মার্কিন দূতাবাস। সেই বার্তায় বলা হয়েছে, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো ‘সম্ভবত’ ইরাকে যুক্তরাষ্ট্রের স্থাপনা এবং মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে। এই সতর্কবার্তা জারির কয়েক ঘণ্টা পরই ক্ষেপণাস্ত্র হামলা ঘটে দূতাবাসে।

সূত্র : এপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।