শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সংবাদমাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক: ট্রাম্প

প্রকাশিত - ১৫ মার্চ, ২০২৬   ১২:৪৪ এএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংবাদমাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক। খবর আল-জাজিরার।নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তার বরতা দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, পাঁচটি মার্কিন বিমান সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে আঘাতপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।ট্রাম্প এমন দাবি উড়িয়ে দিয়ে বলেন, ‘ওই বিমানঘাঁটিতে কয়েকদিন আগে আঘাত হানা হয়েছিল কিন্তু বিমানগুলো “আঘাতপ্রাপ্ত” বা “ধ্বংস” হয়নি।’

তিনি লিখেছেন, ‘পাঁচটির মধ্যে চারটির [বিমান] প্রায় কোনো ক্ষতি হয়নি। এগুলো ইতিমধ্যে আবার উড়তে প্রস্তুত। একটির একটু বেশি ক্ষতি হয়েছে, কিন্তু শিগগিরই আকাশে উড়বে।’ট্রাম্প আরও বলেন, মিডিয়া আসলে চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।