শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ভারতের হাসপাতালে আগুন, ১০ জনের মৃত্যু

প্রকাশিত - ১৬ মার্চ, ২০২৬   ১২:১১ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভারতের ওড়িশা রাজ্যের একটি হাসপাতালে আগুন লেগে এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।রোববার দিবাগত রাতে কটক শহরের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালের ‘ট্রমা কেয়ার আইসিইউ’তে আগুন লাগে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে, সাতজন রোগী ঘটনাস্থলেই মারা যান। বাকি রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরে আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোগীদের উদ্ধার করতে গিয়ে ওই ঘটনায় হাসপাতালের ১১জন কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা।

সোমবার সকালে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমকে তিনি জানান, “সম্ভবত বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। ট্রমা আইসিইউ, আইসিইউ এবং পার্শ্ববর্তী দোতলার ওয়ার্ডে মোট ২৩ জন রোগী ছিলেন। সাত জন সেখানেই মারা যান। বাকিদের সরিয়ে আনা হয়েছিল। পরে আরও তিনজনের মৃত্যু হয়। হাসপাতালের কর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধার করেছেন। তাদের মধ্যেও অনেকে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এখন।“প্রত্যেক মৃতের পরিবারকে ২৫ লাখ ভারতীয় টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

স্থানীয় ওয়ার্ড কর্পোরেটর দীপক কুমার দাস সংবাদ সংস্থা এএনআইকে জানান, “রাত দুটো থেকে আড়াইটের মধ্যে ঘটনাটি ঘটে। আমি খবর পাই রাত তিনটা নাগাদ। সঙ্গে সঙ্গেই হাসপাতালে পৌঁছাই আমি। সেই সময়ে বৃষ্টি পড়ছিল। যতদূর জানতে পারছি, বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে পূর্ণাঙ্গ তদন্ত হলে জানা যাবে যে পুরোনো এয়ার কন্ডিশন মেশিন থেকে আগুন লাগে, না কি অন্য কোনো কারণ ছিল।“ হাসপাতালে আগুন লাগার ঘটনা ভারতে নতুন নয়। তবে হাসপাতালে আগুন লেগে প্রাণহানির সব থেকে ভয়াবহ ঘটনাটি ঘটেছিল কলকাতার আমরি হাসপাতালে। ওই বেসরকারি হাসপাতালটির একটি ভবনে ২০১১ সালের নয়ই ডিসেম্বর রাতে আগুন লাগে, যাতে মৃত্যু হয় রোগী ও হাসপাতাল কর্মীসহ ৯২ জনের।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।