শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শেল্টারে যাওয়ার আগেই আঘাত হানল মিসাইল, ইসরায়েলে নিহত ২

প্রকাশিত - ১৮ মার্চ, ২০২৬   ১২:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইরানের মিসাইল হামলায় দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের রামাত গানে দুজন নিহত হয়েছেন। ইরান থেকে মিসাইল ছোড়ার পর সাইরেন বাজলে তারা নিজ বাড়ির বোমা শেল্টারে ঢুকতে যাচ্ছিলেন। ঠিক তখনই মিসাইল এসে আঘাত হানে। এতে দুজন প্রাণ হারান।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে, নিহত ওই দুজনের বয়স ৭০ বছরের কাছাকাছি। তাদের গুরুতর আহত অবস্থায় তাদের অ্যাপার্টমেন্টের সিঁড়ির কাছে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ওই সময় তারা ভবনটির বোমা শেল্টারের দিকে যাচ্ছিলেন।

এরআগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছিল, ইরান নতুন হামলায় ক্লাস্টার মিসাইল ব্যবহার করেছে। যেগুলোর একেকটিতে ২০টি ছোট বোমা থাকে। যখন মিসাইলগুলো নিচে নেমে আসে তখন এই বোমাগুলো মিসাইলের ভেতর থেকে বেরিয়ে আসে। এগুলোর একেকটির ওজন প্রায় আড়াই কেজি। ফলে এসব বোমা যেখানে আঘাত হানে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে। 

সূত্র: টাইমস অব ইসরায়েল

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।