শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

প্রকাশিত - ২০ মার্চ, ২০২৬   ১১:৩২ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : দেশের বাজারে মূল্যবান ধাতু সোনা ও রুপার দাম কমেছে। সর্বশেষ সমন্বয় অনুযায়ী আজ শুক্রবারও (২০ মার্চ) বিক্রি হচ্ছে সোনা। গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দেয়। এতে ভরিতে সোনা ও রুপার দাম যথাক্রমে ৭ হাজার ৬৯৮ টাকা এবং ৩৫০ টাকা কমানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।নতুন মূল্য অনুযায়ী, দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট সোনা ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বিক্রি হচ্ছে।

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন