শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

মোজতবা খামেনির হদিশ পাচ্ছে না সিআইএ

প্রকাশিত - ২২ মার্চ, ২০২৬   ১১:০৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে একযোগে খোঁজ চালাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। মোজতবাকে খুঁজে বার করার হুমকি দিয়েছিল দুই দেশ। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের চার সপ্তাহ হয়ে গেলেও এখনও তাঁর হদিস পায়নি সিআইএ এবং মোসাদের মতো দুর্ধর্ষ গোয়েন্দাবাহিনী। তবে তাদের দাবি, মোজতবা বেঁচে আছেন ঠিকই, কিন্তু তাঁর হাতে ইরানের ক্ষমতা নেই। দ্য জেরুসালেম পোস্ট-এর কাছে ইসরায়েল প্রশাসনের এক সূত্র দাবি করেছে, বর্তমানে ইরানকে পরিচালনার ক্ষমতা রয়েছে রেভোলিউশনারি গার্ড কোর-এর (আইআরজিসি) হাতে।

আরও একটি সূত্র দাবি করেছে, মোজতবাকে নিয়ন্ত্রণ করছে আইআরজিসি। তবে ইরানের সর্বোচ্চ নেতার যে মৃত্যু হয়নি, সে বিষয়ে এক প্রকার নিশ্চিত সিআইএ এবং মোসাদ। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনি ইসরায়েল এবং মার্কিন হানায় নিহত হওয়ার পর গত ৯ মার্চ তাঁর পুত্র মোজতবাকে সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু তাঁকে সর্বোচ্চ নেতা হিসাবে ঘোষণা করা হলেও, প্রকাশ্যে দেখা যায়নি। বেশ কয়েকটি সূত্র মারফত দাবি করা হয়, হামলায় মৃত্যু হয়েছে মোজতবার। প্রকাশ্যে না আসার ঘটনা সেই জল্পনাকে উস্কে দেয়। তার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, শুনেছি ওঁর (মোজতবা) মৃত্যু হয়েছে। কিন্তু ইরানের তরফে বার বার সেই তথ্য খারিজ করে দেওয়া হয়েছে।

পরে কুয়েতি সংবাদ সংস্থা আল-জারিদার প্রতিবেদনে দাবি করা হয়, ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাঁকে মস্কোয় উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। যদিও রাশিয়া সেই তথ্যকে খণ্ডন করেছে। মোজতবা জীবিত না মৃত, এই তথ্য যখন ঘুরপাক খাচ্ছে, সেই সময়ে গত ১২ মার্চ ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন সর্বোচ্চ নেতা। তাঁর সেই বার্তা ইরানের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তিনি নওরোজ উৎসবের শুভেচ্ছাবার্তাও দিয়েছেন ইরানবাসীকে। কিন্তু সবই সরকারি সংবাদমাধ্যমে। কিন্তু প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। ফলে মোজতবাকে নিয়ে কিছুতেই ধোঁয়াশা কাটছে না। সিআইএ এবং মোসাদও মোজতবার অনবরত খোঁজ চালিয়ে যাচ্ছে। দুই দেশের গোয়েন্দা বাহিনী অপেক্ষা করছিল যে, নওরোজ়ে হয়তো মোজতবা প্রকাশ্যে আসবেন। কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। নওরোজ়ে টেলিগ্রাম চ্যানেলে একতার বার্তা দেন মোজতবা। সঙ্গে ছবিও প্রকাশ করা হয়েছে। এই ছবিটি কি সাম্প্রতিক, তা খতিয়ে দেখছে সিআইএ এবং মোসাদ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।