শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ

প্রকাশিত - ২৩ মার্চ, ২০২৬   ০৪:৪১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি প্লেনের সঙ্গে রানওয়েতে থাকা গাড়ির সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ধারণা করা হচ্ছে নিউইয়র্ক বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সেটি জানায়নি পুলিশ।

সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে এখন পযন্ত চারজন আহত হয়েছেন। একটি সূত্র জানিয়েছে, বিমানটিতে ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন। দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, ঘটনা সম্পর্কে তারা তথ্য যোগাড় করছে। সংস্থাটি এর বেশি আর কিছু বলেনি। বিমানবন্দরটি নিউইয়র্কের কুইন্স এলাকার পূর্ব এলহার্স্টে অবস্থিত।

সূত্র: এনবিসি নিউজ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।