শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

আশঙ্কা থেকে সৌদিতে হামলার তীব্রতা কমিয়েছে ইরান

প্রকাশিত - ২৩ মার্চ, ২০২৬   ০৫:০০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সৌদি আরবে টানা হামলা চালাতে থাকলে সৌদি আরব পাল্টা হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে দেশটিতে হামলার তীব্রতা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। কয়েকটি সূত্রের বরাতে ২৩ মার্চ এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে সৌদিতে প্রায় ৪৩০টি মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এরমধ্যে বেশিরভাগ ড্রোন ছোড়া হয়েছে সৌদির পূর্বাঞ্চলকে লক্ষ্য করে। যেখানে দেশটির বেশিরভাগ তেল পরিশোধনাগার অবস্থিত। এর পাশাপাশি সৌদির সায়বাহ তেলক্ষেত্রেও টার্গেট করেছে ইরানিরা। অপরদিকে বেশিরভাগ মিসাইল ছোড়া হয়েছে আল-খার্জে। রাজধানী রিয়াদ থেকে ৮০ কিলোমিটার দূরের এ অঞ্চলে প্রিন্স সুলতান বিমানঘাঁটির অবস্থান। সেখানে যুক্তরাষ্ট্রের সেনারা থাকে।

দুটি সূত্র জেরুজালেম পোস্টকে জানিয়েছে, ইরানি কর্মকর্তারা এখন মনে করছেন ‘সৌদি (হামলার) দ্বারপ্রান্তে আছে।” ফলে যদি সৌদিতে বড় আকারে হামলা অব্যাহত রাখা হয় তাহলে দেশটি পাল্টা হামলা হিসেবে সরাসরি ইরানে আঘাত করতে পারে। এতদিন ধরে ইরান হামলা চালালেও সৌদি পাল্টা হামলা থেকে বিরত থেকেছে।

সৌদি আরব আগেই ইরানকে জানিয়েছে, তাদের ‘রেডলাইন’ হলো তাদের পানি বিশুদ্ধকরণ প্লান্ট এবং বিদ্যুৎ কেন্দ্র। যদি এসবে কোনো হামলা হয় তাহলে সৌদি আর বসে থাকবে না। এছাড়া সৌদি আরব সম্প্রতি তাদের নীতিতেও পরিবর্তন এনেছে। দেশটি ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, ইরান সৌদির পাশাপাশি কাতারেও আপাতত হামলা চালানো থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা আগের মতো অব্যাহত থাকবে।

সূত্র: জেরুজালেম পোস্ট

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
বৈদ্যুতিক গাড়ির জগতে নতুন চমক দেখালেন ইলন মাস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচন করেছে টেসলা। গাড়িটির বিশেষত্ব হলো, এটি শুধু দ্রুতগতির বৈদ্যুতিক স্পোর্টস কার নয়—স্পেসএক্সের প্রযুক্তিতে তৈরি থ্রাস্টারের সাহায্যে বিশেষ পরিস্থিতিতে মাটি ছেড়ে আকাশেও উঠতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে গাড়িটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে রোডস্টারকে বিশেষ র‍্যাম্পে উল্টোভাবে চলতে, মাঝআকাশে ঘুরতে এবং থ্রাস্টারের সাহায্যে অন্য গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যেতে দেখা যায়। প্রদর্শনীতে গাড়িটির ভেতরে কোনো চালক ছিলেন না।