শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

গরমে কী ভাবে যত্ন নেবেন চুলের?

প্রকাশিত - ৩১ মার্চ, ২০২৬   ০৬:২৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : রোদের হাত থেকে বাঁচতে সানস্ক্রিন মাখতেই হবে। সানস্ক্রিনের কোনও বিকল্প নেই। তাতে ত্বক সুরক্ষি থাকে। কিন্তু চুলের কী হয়? ত্বকে পড়া ট্যান নিয়ে সকলেই চিন্তা করেন। কিন্তু রোদের তেজে যে চুলও শুষ্ক ও রুক্ষ হয়ে ওঠে, তা কি জানেন? অতিরিক্ত গরম, আর্দ্রতা এবং সূর্যের ইউভি রশ্মি চুলের ব্যাপক ক্ষতি করে। ফ্রিজিনেস বাড়ায়। তাই গরম পড়ার সঙ্গে সঙ্গে চুলের পরিচর্যায় কী বদল আনবেন, রইল টিপস।

গরমে কত দিন অন্তর শ্যাম্পু করবেন?
সূর্যের ইউভি রশ্মি চুলকে রুক্ষ করে তোলে। ঘাম জমে স্ক্যাল্পে বাড়ে চুলকানি ও চিটচিটে ভাব। গরমকালেই সবচেয়ে বেশি দুর্গন্ধ ছাড়ে। এই সব সমস্যা এড়াতে হলে নিয়মিত চুল ধুতে হবে। যদি রোজ রাস্তায় বা কাজে বেরোন কিংবা শরীরচর্চা করেন, তা হলে রোজই শ্যাম্পু করা দরকার। এ ছাড়া কম ঘাম হলে ১-২ দিন অন্তর শ্যাম্পু করতে পারেন। খেয়াল রাখতে হবে,  স্ক্যাল্প ও চুলে যেন ধুলো, ময়লা, ঘাম না জমে।

মাস্কারা বা এক্সটেনশনের দরকার নেই, আঁখি পল্লব ঘন হবে এই ৫ পুষ্টির জেরে
চুলের রুক্ষ হয়ে যাওয়া আটকাবেন কী ভাবে?

চুলের স্বাস্থ্য বজায় রাখার প্রথম ও শেষ শর্তই হলো আর্দ্রতা বজায় রাখা। এ ক্ষেত্রে শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। এ ছাড়া তেল মালিশ করতে পারেন। কন্ডিশনার চুলের উপর সুরক্ষা কবচ তৈরি করে এবং আর্দ্রতা বজায় রাখে। রোদে বেরোনোর আগে চুলে লিভ-ইন কন্ডিশনার মেখে নিতে পারেন। এই প্রসাধনীও ইউভি রশ্মির হাত থেকে চুলকে সুরক্ষিত রাখে।


আর কোন টোটকায় চুলকে সুরক্ষিত রাখবেন?
রোদের মধ্যে চুল খুলে রাস্তায় না বেরোনোই ভালো। এতে চুলে বেশি ময়লা পড়ে। সঙ্গে জট তৈরি হয়। তা বলে খুব শক্ত করে চুল বাঁধবেন না। আলগা করে বেঁধে নিন, যাতে গোড়ায় টান না পড়ে। এ ছাড়া রোদে বেরোলে ছাতা ও টুপি ব্যবহার করুন। স্কার্ফ দিয়ে চুল ঢেকেও নিতে পারেন। প্রয়োজনে এই মরশুমে চুল ছোট করে ছেঁটে নিতে পারেন

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন