মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩
ক্রমেই মহারোগ ক্যানসার আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যানসার বিশ্ব জুড়ে ত্রাস হয়ে উঠছে। কীভাবে ক্যানসারের বাড়বৃদ্ধি হচ্ছে, সে কারণ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। দেখে নিন আপনারাও।

কেন বাড়ছে ক্যানসারে আক্রান্ত বোগী

প্রকাশিত - ১৬ নভেম্বর, ২০২৬   ০৭:৩৬ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে ক্যানসারে মৃতের সংখ্যাও। প্রতি পাঁচ জন ক্যানসার আক্রান্তের মধ্যে তিন জনেরই মৃত্যু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) পরিসংখ্যান এমনই জানাচ্ছে। ২০২২ থেকে চালানো এক সমীক্ষায় দাবি করা হয়েছে, ভারতে প্রতি বছর প্রায় ১৫ লক্ষাধিক মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। ২০৫০ সালের মধ্যে তা বিপদসীমা ছাড়িয়ে যাবে। কেন ক্যানসার রোগীর সংখ্যা এত বাড়ছে? এর নেপথ্যে পাঁচ কারণ উল্লেখ করেছে হু।

ফ্রোজ়েন মাংস বা ভাজাভুজি প্রায়ই দোকান থেকে কেনা হয়। অনলাইনে অর্ডার দিলে বাড়িতে চলে আসে। এগুলিকে দীর্ঘ দিন সংরক্ষণের জন্য মেশানো হয় এন-নাইট্রাসো যৌগ, যা কোলন ও পাকস্থলীর ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি করে। ডায়েট সোডা, জিরো ক্যালোরি পানীয়, চিউইংগামে এমন রাসায়নিক থাকে, যা মূত্রথলির ক্যানসারের কারণ হতে পারে। চকোলেট, বিস্কুট, কুকি, বোতলবন্দি ফলের রস, ইনস্ট্যান্ট নুড্‌ল, ব্রেকফাস্ট সিরিয়াল, সসের মধ্যে থাকে সোডিয়াম নাইট্রাইট, যা ক্যানসার, মস্তিষ্কের সচলতা হ্রাস, স্নায়বিক সমস্যা ইত্যাদি ঘটাতে পারে।

বাতাসে ভেসে বেড়ানো অত্যন্ত সূক্ষ্ম ধূলিকণা বা পিএম ২.৫ এবং যানবাহনের ধোঁয়ায় থাকা পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন সরাসরি শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে। এই বিষাক্ত কণাগুলি ফুসফুসের কোষের ডিএনএ বা জিনগত গঠনের বদল ঘটায়। ক্যানসারের সেটিও একটি কারণ।

রান্নাঘরের কালো নন-স্টিক কড়া, প্লাস্টিকের টিফিন বাক্স, জলের বোতল, মাইক্রোঅয়েভে খাবার গরম করার প্লাস্টিকের পাত্র— সবই বিপজ্জনক। নন-স্টিক পাত্রে যে ‘টেফলন’ বা পিএফএএস থাকে, তা অতিরিক্ত গরমে গলে গিয়ে খাবারে মিশে যায়। এ ছাড়া প্লাস্টিকের পাত্রে গরম খাবার রাখলে মাইক্রোপ্লাস্টিক ও বিসফেনলের মতো রাসায়নিক তাতে মিশে যায়। সম্প্রতি ‘সায়েন্টিফিক জার্নাল অফ কেমোস্ফিয়ার’ নামে বিজ্ঞানপত্রিকায় একটি গবেষণার খবর ছাপা হয়েছে। সেখানে গবেষকেরা দাবি করেছেন, কালো প্লাস্টিকে প্রায় ১৬ হাজার রকম রাসায়নিক থাকে, যার সিংহভাগই মানবশরীরের জন্য বিষ। এই সব রাসায়নিকের মারাত্মক প্রভাব পড়তে পারে হার্ট, কিডনি ও মস্তিষ্কে। এমনকি, তা মারণরোগ ক্যানসারেরও কারণ হয়ে উঠতে পারে।

চিকিৎসকের পরামর্শ ছাড়া সামান্য সর্দি-কাশিতে বা ভাইরাল জ্বরে ঘন ঘন অ্যান্টিবায়োটিক খেলে অন্ত্রের উপকারী মাইক্রোবায়োম বা অণুজীবগুলি ধ্বংস হয়ে যায়, যা দীর্ঘমেয়াদে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। চিকিৎসকেরা বলছেন, শরীর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে গেলে পেটে হেলিকোব্যাক্টর পাইলোরির মতো কিছু সংক্রামক ব্যাক্টেরিয়া জন্মায়, যারা প্রদাহ তৈরি করে। এদের কারণেও পরিপাকতন্ত্রে ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে।

মেটাবলিক সিনড্রোম নিয়ে এখন খুব আলোচনা হয়। হজমশক্তি দুর্বল হলে এবং বিপাকের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হলে ওজন বাড়ে ও রক্তে খারাপ কোলেস্টেরলও বাড়তে থাকে। অতিরিক্ত ওজন বা স্থূলতা এবং রক্তে মিশে থাকা খারাপ কোলেস্টেরল, কেবল হৃদ্‌রোগ নয়, বরং অন্তত ১৩ ধরনের ক্যানসারের প্রত্যক্ষ কারণ বলে জানিয়েছে হু। স্থূলতার কারণে শরীরে ইনসুলিন এবং ইস্ট্রোজেন হরমোনের মাত্রা অস্বাভাবিক ভাবে বেড়ে যায়। এই হরমোনগুলির অতিরিক্ত উপস্থিতি কোষের অনিয়ন্ত্রিত বিভাজন ঘটায়, ফলে স্তন, জরায়ু, কোলন এবং অগ্ন্যাশয়ের ক্যানসারের ঝুঁকি বাড়তে থাকে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দীর্ঘদিন মন খারাপ, ক্লান্তি ও কাজে অনীহার পেছনে মানসিক চাপের পাশাপাশি শরীরে ভিটামিনের ঘাটতিও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভিটামিন ডি, বি১২, বি৯ ও বি৬-এর অভাব মেজাজ, মনোযোগ এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। দুধ, দই ও পনিরের মতো খাবার থেকে বি১২ পাওয়া গেলেও পালং শাক ও বিটরুট এর নির্ভরযোগ্য উৎস নয়। দীর্ঘদিন এমন উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সকালে নিয়মিত লেবু পানি পান করলে শরীরের পানির ঘাটতি পূরণ, ভিটামিন সি গ্রহণ, রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিলতে পারে। তবে এটি সরাসরি চর্বি কমায় না বা শরীরের পিএইচ পরিবর্তন করে না। সঠিক নিয়মে পান করার পাশাপাশি দাঁত ও অ্যাসিডিটির বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন।
টানা ৩০ দিন শর্করা গ্রহণ কমালে শরীরের ওজন, ক্ষুধা, কর্মশক্তি, হজম ও রক্তে গ্লুকোজের মাত্রায় পরিবর্তন আসতে পারে। প্রথম দিকে শরীর থেকে পানি কমে ওজন হ্রাস পেলেও পরবর্তী পরিবর্তন নির্ভর করে খাদ্যাভ্যাস ও শারীরিক অবস্থার ওপর। তবে শর্করা পুরোপুরি বাদ না দিয়ে পরিশোধিত শর্করা কমিয়ে সুষম খাবার গ্রহণ করাই বেশি গুরুত্বপূর্ণ।
ব্যায়ামের সময়ে পেশির তন্তুতে সূক্ষ্ম ক্ষত তৈরি হয় এবং শরীরের সঞ্চিত শক্তিও খরচ হয়ে যায়। তাই শারীরচর্চার মতোই গুরুত্বপূর্ণ পেশির বিশ্রাম ও মেরামতি। গরম পানিতে গোসল এই প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।