শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সানস্ক্রিন সকালে, আর বাকি স্কিন কেয়ার প্রডাক্ট দিনের কোন সময়ে মাখা উচিত?

প্রকাশিত - ০১ এপ্রিল, ২০২৬   ১০:২২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রত্যেক স্কিন কেয়ার প্রডাক্টের গায়ে উল্লেখ থাকে, সেটা কখন, কী ভাবে ব্যবহার করতে হবে। এটা কিন্তু মার্কেটিং ট্রিকস নয়। প্রসাধনী মেখে ত্বকের যত্ন নিতে হলে লেবেলে লেখা নির্দেশনা মানতেই হবে। ত্বকের নিজস্ব একটি ‘ইন্টারনাল ক্লক’ বা জৈবিক সময়চক্র রয়েছে, যা নির্ধারণ করে কোন সময়ে কোন প্রডাক্ট ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। সুতরাং যেমন ইচ্ছে পণ্য ব্যবহার করলেই হলো না, প্রডাক্ট অনুযায়ীও সাজাতে হবে স্কিন কেয়ার রুটিন।


সকালে স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া উচিত?
সকালে ত্বক সবচেয়ে বেশি ধুলো-ধোঁয়া ও ইউভি রশ্মির সংস্পর্শে আসে। এই সময়ে ত্বককে অক্সিডেটিভ স্ট্রেসের হাত থেকে রক্ষা করা বেশি জরুরি। সকালের ত্বকের উপর এমন একটি স্তর তৈরি করতে হবে, যা ত্বকের সুরক্ষার কাজ করে। তাই এই সময়ে ভিটামিন সি সিরাম ও সানস্ক্রিন ব্যবহার করা সবচেয়ে বেশি জরুরি। সারাদিন ত্বক যাতে হাইড্রেটেড থাকে। সে দিকেও খেয়াল রাখতে হবে। তাই দিনের বেলা হালকা ময়েশ্চারাইজরও ব্যবহার করুন।

বেলা বাড়লেই ত্বক কেন তেলতেলে হয়ে যায়?
বেলায় রোদের তেজ বৃদ্ধির পাশাপাশি ত্বক সবচেয়ে বেশি ধুলো-ধোঁয়ার সংস্পর্শে আসে। তার সঙ্গে ঘামও হয়। সব মিলিয়ে ত্বক অতিরিক্ত তেলতেলে হয়ে যায়। তৈলাক্ত ত্বক হলে সেবামও নির্গত হতে থাকে খুব বেশি। কিন্তু এই সময়ে আলাদা করে স্কিন কেয়ার করা যায় না। তবে ২ ঘণ্টার ব্যবধানে সানস্ক্রিন মাখতে পারেন। রোদে থাকলে ২ ঘণ্টা অন্তর অন্তর সানস্ক্রিন মাখা দরকার।

কেমন হবে রাতের স্কিন কেয়ার?
রাতে ত্বক সবচেয়ে বেশি মেরামত ও পুনর্গঠনের সময় পায়। গবেষণায় দেখা গিয়েছে, এই সময় DNA দ্রুত মেরামত হয়, নতুন কোষ তৈরি হয় এবং ত্বকের সুরক্ষামূলত স্তর আবার তৈরি হয়। তাই যে কোনও ট্রিটমেন্ট প্রডাক্ট রাতেই ব্যবহার করা উচিত। রেটিনয়েড, স্যালিসিলিক অ্যাসিড, নিয়াসিনামাইড, AHA (alpha-hydroxy acid) এবং BHA (beta-hydroxy acid)-এর মতো উপাদান এই সময়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। এগুলো কোলাজেন উৎপাদন বাড়ায়, ত্বকের টেক্সচার উন্নত করে এবং ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করে। রাতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে হাইলুরনিক অ্যাসিড ব্যবহার করতে পারেন।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন