শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বেশি পানি খেলে কিডনির পাথর বেরিয়ে যায়

প্রকাশিত - ০৯ এপ্রিল, ২০২৬   ১১:৫০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: কিডনির সমস্যা এখন ঘরে ঘরে। কমবয়সিদের মধ্যেও কিডনির অসুখ বাড়তে থাকায় চিন্তিত চিকিৎসকেরা। তারই মধ্যে একটি সাধারণ সমস্যা হল পাথর। যে কোনও বয়সেই হচ্ছে এই সমস্যা। উপসর্গ নেই, কষ্ট নেই। আচমকা হয়তো একটু কোমরে ব্যথা বা তলপেটে কষ্ট। তার পর একদিন দুম করে প্রচণ্ড পেটের কোনও এক দিকে তীব্র ব্যথা। পরীক্ষায় ধরা পড়ছে পাথর। পাথর ছোট থাকলে ওষুধ দিয়ে নিরাময় সম্ভব, আর বড় হলে অস্ত্রোপচার বা ইউআরএসএল-এর মতো প্রক্রিয়ার সাহায্যে পাথর ভেঙে বার করতে হচ্ছে।

কিডনিতে পাথর হলে অনেকেই বলেন বারে বারে জল খেতে। কিডনি ভাল রাখতে চিকিৎসকেরাও পর্যাপ্ত পানি খাওয়ার পরামর্শ দেন। তা হলে কি জলই মহৌষধ? একটি কিডনি হাসপাতালের চিকিৎসক এক সাক্ষাৎকারে পানি খাওয়ার সঙ্গে কিডনির স্বাস্থ্যের সম্পর্কের ব্যাখ্যা করেছেন। তিনি জানাচ্ছেন, গরমের জায়গা এবং পানি  কম খাওয়ার প্রবণতা কিডনি স্টোনের ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষত যাঁরা পানি খুব কম খান, তাঁদের এই সমস্যা বেশি হয়।

কিডনির কাজ হল শরীর থেকে দূষিত পদার্থ ছেঁকে প্রস্রাবের মাধ্যমে বার করে দেওয়া। পানি কম খেলে ঘন হয়ে যায় প্রস্রাব। প্রস্রাবে থাকা ক্যালশিয়াম, অক্সালেট এবং ইউরিক অ্যাসিড দ্রুত থিতিয়ে পড়ে এবং তারা জমাট বেঁধে পাথরের আকার নেয়, যাকে বলা হয় কিডনি স্টোন। পর্যাপ্ত পরিমাণে জল খেলে, প্রস্রাবের ঘনত্ব কম থাকে, ফলে তার মধ্যে থাকা উপাদান জমাট বাঁধার সুযোগ পায় না। বেরিয়ে যায়। তবে জল বেশি খেলেই যে পাথর হওয়া আটকানো যাবে তা নয়। চিকিৎসকের কথায়, এতে ঝুঁকি কমতে পারে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন