শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কোরআনের বাণী : আল্লাহর প্রতিশ্রুতি অলঙ্ঘনীয়

প্রকাশিত - ১৩ এপ্রিল, ২০২৬   ১২:০৫ এএম
webnews24

২৪ঘণ্ঠা  অনলাইন : ثُمَّ صَدَقۡنٰهُمُ الۡوَعۡدَ فَاَنۡجَیۡنٰهُمۡ وَ مَنۡ نَّشَآءُ وَ اَهۡلَكۡنَا الۡمُسۡرِفِیۡن  সরল অনুবাদ : তারপর আমি তাদের প্রতি কৃত ওয়াদা পূর্ণ করলাম। আমি তাদের ও যাদের ইচ্ছা করেছি রক্ষা করলাম আর সীমালঙ্ঘনকারীদের ধ্বংস করে দিলাম।

 সংক্ষিপ্ত ব্যাখ্যা : 
পূর্ববর্তী জাতিদের ইতিহাস শুধুমাত্র এ কথা বলে না যে, পূর্বে যেসব রাসুল পাঠানো হয়েছিল তারা মানুষ ছিলেন, বরং এ কথাও বলে যে তাদের সাহায্য ও সমর্থন করার এবং তাদের বিরোধিতাকারীদের ধ্বংস করে দেওয়ার যতগুলো অঙ্গীকার আল্লাহ তাদের সঙ্গে করেছিলেন সবই তিনি পূর্ণ করেছেন। এমনকি যেসব জাতি তাদের প্রতি অমর্যাদা প্রদর্শন করার চেষ্টা করেছিল তারা সবাই ধ্বংস হয়েছে।
অতএব, নিজেদের পরিণতি তোমরা নিজেরাই চিন্তা করে নাও। (তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জাকারিয়া)

আল্লাহ তাআলা যুগে যুগে তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী যারা তার নবীদের সঙ্গে বিরুদ্ধাচরণ করেছে, তাদের তিনি ধ্বংস করে দিয়েছেন। আর নবীদের এবং মুমিনদের রক্ষা করেছেন। এভাবেই তিনি মুমিনদের সাহায্য করেন।
(তাফসিরে আহসানুল বায়ান)

শিক্ষা ও বিধান

১. আল্লাহ তাঁর প্রতিশ্রুতি পূর্ণ করেন। সেটা মুমিনদের রক্ষা করার হোক কিংবা জালেমদের ধ্বংস করে দেওয়ার হোক আল্লাহ অবশ্যই তাঁর ওয়াদা পূর্ণ করেন।

২. আল্লাহ যাকে ইচ্ছা রক্ষা করেন। তাই আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা উচিত।

৩. যারা অহংকার করে, অন্যায় করে এবং সীমালঙ্ঘন করে, তাদের শেষ পরিণাম ধ্বংস।  এ আয়াত আমাদের জন্য সতর্কবার্তা।

৪. ইতিহাসকে মূল্যায়ন করে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জরুরি। কেননা, যে জাতি  ইতিহাস থেকে শিক্ষা নেয় না তাদের পতন অনিবার্য।

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন