শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

গরমে ডাবের পানি নাকি লাচ্ছি- কোনটি বেশি উপকারী

প্রকাশিত - ১৮ এপ্রিল, ২০২৬   ১০:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : গরমে প্রাণ যেন যায় যায়। স্বস্তি পেতে অনেকেই বিভিন্ন ধরনের পানীয় যেমন ডাবের পানি, লাচ্ছি ইত্যাদি  পান করেন। শরীর হাইড্রেট রাখতে এ ধরনের পানীয়ের জুড়ি মেলা ভার। প্রশ্ন হলো ডাবের পানি নাকি লাচ্ছি-গরমে কোনটি বেশি উপকারী?  

গরমে ডাবের পানি পান করলে কী হয়?  
ডাবের পানি  খুব উপকারী পানীয়। চিকিৎসক থেকে পুষ্টিবিদ, প্রত্যেকে এই গরমে ডাবের পানি পানের পরামর্শ দেন। কেননা এতে ক্যালোরির পরিমাণ কম আর পর্যাপ্ত পটাশিয়াম থাকে। তাই শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এই পানীয়।

লাচ্ছি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? 
গরমে শরীরকে ঠান্ডা রাখে লাচ্ছি ও ঘোল। এগুলো প্রোবায়োটিক পানীয়। গরমকালে পেটের সমস্যা দূরে রাখে এই পানীয়। তাছাড়া এতে বিটলবণ, জিরার গুঁড়া ইত্যাদি মেশানো হয়। এগুলো ঘোলের পুষ্টিগুণ বাড়িয়ে তোলে। হাইড্রেশন জোগানোর পাশাপাশি অন্ত্রেরও যত্নেও এই পানীয় উপকারী।  

কোনটির পুষ্টিগুণ কত? 
১০০ মিলি ডাবের পানিতে ২৫০ মিলিগ্রাম পটাশিয়াম, ১০৫ মিলিগ্রাম সোডিয়াম, ১৯ ক্যালোরি এবং ৪.৫ গ্রাম প্রাকৃতিক শর্করা রয়েছে। অন্যদিকে, ১০০ মিলি ঘোলে ৩ গ্রাম প্রোটিন, ৪০ ক্যালোরি, ১২০ মিলিগ্রাম ক্যালশিয়াম, ৪.৮ কার্বোহাইড্রেট, ১.৫ গ্রাম ফ্যাট এবং ৫০-৬০ মিলিগ্রাম সোডিয়াম রয়েছে।

কোনটি বেছে নেওয়া ভালো? 
বাসায় থাকলে ঘরে পাতা টকদই দিয়ে লাচ্ছি বা ঘোল বানাতে পারেন। পেটের সমস্যায় ভুগলেও এই পানীয় দারুণ উপযোগী। বাইরে গেলে ডাবের পানি পান করতে পারেন। সবুজ ও কচি ডাবের পানি পানের চেষ্টা করুন। 

কোন পানীয় কখন পান করা উচিত? 
সকালের খাবারের পরে বা দুপুরের খাবার খাওয়ার পরে ঘোল বা লাচ্ছি পান করতে  পারেন। এই পানীয়তে প্রোটিন থাকায় এটি পেটও ভরায়। খালি পেটে ডাবের পানি পানে বেশি উপকার পাওয়া যায়। 
গরমে এই দুই পানীয়ই পান করতে পারেন। তবে দুটি একসঙ্গে খাবেন না। গ্যাসের সমস্যা, পেট ফাঁপা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন