শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

পরিচয়: যারা আপনার উপর তাবিজ করছে

প্রকাশিত - ২২ এপ্রিল, ২০২৬   ০৩:৪১ পিএম
webnews24

লাবিদ নামের এক ইহুদী রাসূল স. এর উপর তাবিজ করেছিল। যাতে রাসূল স. অসুস্থ হয়ে পড়েন। তখন আল্লাহ ফেরেশতা জিব্রাইল আ. কে পাঠিয়ে রাসূলকে তা জানান এবং কয়েকটি সুরার মাধ্যমে মুক্তির উপায় বলে দেন। রাসূল স. তা অনুসরণ করলে সুস্থ হয়ে যান।  (তিরমিযী, হাদীস : ২৯০৩ ) 

তাবিজের বান থেকে মুক্তির জন্য কোন কোন সুরা জিব্রাইল আ. বলেন? ঐ সুরা গুলো কি শুধুই পাঠ করার জন্য? নাকি এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো ম্যাসেজ লুকিয়ে আছে? আসুন আমরা এ বিষয়ে কিঞ্চিৎ ধারণা নেই। 

রাসূল স. এর উপর যখন কুফরী করা হয়েছিল তখন জিব্রাইল আ. যে সুরা গুলো নিয়ে আসেন ঐ সুরা গুলোর মধ্যে অন্যতম হল- সুরা ফালাক। এ সুরায় আল্লাহ তাবিজকারীকে 'ফালাক' সম্বোধন করে তার চরিত্র তুলে ধরেছেন। 

সুরা ফালাক এ আল্লাহ বলেন: আপনি বলুন- 
আমি ফালাকের প্রভুর নিকট আশ্রয় চাই, 
এর তৈরি অনিষ্ট থেকে আশ্রয় চাই, 
এবং ঘন অন্ধকার থেকে আশ্রয় চাই, 
এবং অস্থি মজ্জাতে নারীর ফুৎকার থেকে আশ্রয় চাই, 
এবং হিংসুকের হিংসা হতে আশ্রয় চাই। 

ফালাক অর্থ বিদীর্ণ করা, যা রাতের অন্ধকার বিদীর্ণ করে ভোরের আগমনের মুহূর্তকেও বুঝায়। মুলত 'ফালাক' হল এমন লোক যে আপনাকে বিদীর্ণ করতে চায়, ভেতরে ভেতরে, তাবিজের মাধ্যমে। এই সুরার মাধ্যমে আল্লাহ তাবিজকারীর পাঁচটি পরিচয় বর্ণনা করেন। 

১. বিদীর্ণকারী। যারা প্রকাশ্যে খুব সুসম্পর্ক রক্ষা করে, তবে গোপনে গোপনে এরা চরম শত্রু। 

২. বিষ প্রস্তুতকারী। যারা আপনাকে সবসময় খাবারের অফার করবে, যেন খান আর আক্রান্ত হন। 

৩. ঘন অন্ধকার। যারা প্রকাশ্যে ধর্মভীরু কিন্তু গোপনে গোপনে শয়তানের পূজারী।
 
৪. অস্থি মজ্জাতে ফুৎকারকারী। এরা কানে ফুৎকার বা কানপড়া দিয়ে আপনার অস্থি মজ্জা শীতল করে দিতে, আপনাকে তাদের আয়াত্তে আনতে, বাগে আনতে আপনাকে দাওয়াত দিবে। আপনি ভাববেন আপনাকে কতই না সমাদর করছে! অথচ এদের কানপড়া আপনাকে বাস্তব ও কুফরীর জালে পেঁচিয়ে ফেলেবে। এখন এরা আপনার ব্যক্তিত্ব, সততা, জ্ঞান সব কিছু আপনার অস্থি মজ্জা থেকে চুষে নিবে। 

৫. হিংসুক। এরা আপনার থেকে ভালো আছে তা বুঝাতে ফুটাঙ্গিরী করবে যাতে আপনি জ্ঞান হারান, উত্তেজিত হন। হিংসুকের শান্তি আপনাকে নির্বোধ করা। 

সুরা ফালাক শুধু পড়লেই আপনার উপর চালানো কুফরীর বান থেকে রক্ষা পাবেন না, বরং সম্পর্ক  বিদীর্ণকারীর থেকে সাবধান হোন, তাবিজমাখা  খাবার থেকে সাবধান হোন, শয়তানের পূজাকারীর ঘন অন্ধকার থেকে সাবধান হোন, অস্থি মজ্জাতে ফুৎকারকারীর কানপড়া থেকে সাবধান হোন, হিংসুকের ফুটাঙ্গিরী থেকে সাবধান হোন। 

আল্লাহ আমাদের সকলকে তার হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমিন। 
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন