শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ডাবের পানি কফি মিশিয়ে দুরন্ত পানীয়

প্রকাশিত - ০৪ মে, ২০২৬   ১১:২৫ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গরমের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। তখন ডাবের পানি অমৃততূল্য। শরীরের জন্যও অত্যন্ত দরকারি। এতে শরীর আর্দ্র থাকে, হজমের অসুবিধা দূর হয়। অতিরিক্ত ঘাম হলে শরীরের জরুরি মিনারেল বেরিয়ে যায়। ডাবের পানিতে থাকা পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম এবং অ্যামিলেসের মতো বায়ো-অ্যাক্টিভ এনজাইম, যা পাকস্থলীর স্বাস্থ্য রক্ষা করে।

একই সঙ্গে কফি-ডাবের পানি
সারাদিনের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরলে ইচ্ছে করে শীতল পানীয়ের গ্লাসে লম্বা চুমুক দিতে। তাতে শুধু শরীর-মন ঠান্ডা হবে তাই নয়, এনার্জি ফিরেও আসবে কিছুটা। নুন-চিনি পানি, লেবুর সরবত, নাকি ডাবের পানি। আর এইখানেই এক মস্ত বড় সমস্যা! অনেকেই আছেন যাঁদের পছন্দের পানীয়ের তালিকায় সারা বছরই এক নম্বরে থাকে কফি! কিন্তু গরমের দিনে কফি কি আরও গরম করে দেবে না শরীরকে? কোনদিকে যাবেন তবে?

এই চূড়ান্ত টানাপোড়েনের ইতি টানতে সহজ সমাধান ‘টেন্ডার কোকোনাট কফি’ অর্থাৎ একই সঙ্গে কফি আবার ডাবের পানির নির্যাস! আশ্চর্য নয়; খাদ্যরসিকদের মতে, এমন ধরনের স্বাদ গ্রহনের জন্য প্রয়োজন ‘অ্যাকোয়ার্ড টেস্ট’। অর্থাৎ প্রথমে অচেনা লাগলেও ধীরে ধীরে সে খাবারের স্বাদ গ্রহণ করলে, একসময় রীতিমতো ভালোবাসা জন্মে যায় তার প্রতি। আসুন, জেনে নেওয়া যাক অভিনব এই পানীয়ের রেসিপি।

বানাতে যা যা প্রয়োজন
১. দেড় চামচ মধু
২. চার টেবিল চামচ দুধ
৩. এক কাপ কচি নারকেলের জল
৪. একটি ডাবের মালাই
৫. বরফ কুঁচি বা আইস কিউব
৬. কফি পাউডার

কিভাবে তৈরি করবেন
সযত্নে বের করে নিন একটি ডাবের ভিতর থাকা পানি। অনেক সময় প্যাকেটজাত ‘কোকোনাট ওয়াটার’ কিনতে পাওয়া যায়। কিন্তু তাতে পুষ্টিগুণ প্রায় থাকে না বললেই চলে। স্বাদেও ফারাক হতে পারে। তাই প্রাকৃতিক উপাদানই অগ্রগণ্য। ডাবের মালাই চামচের সাহায্যে স্কুপ করে নিন। ব্লেন্ডারে মালাই ও ডাবের পানি একসঙ্গে দিন। তাতে পরিমাণ মতো দুধ ও মধু দিন। সমস্তটা ব্লেন্ড হলে মাখো মাখো হয়ে যাবে। অন্যদিকে গরম পানিতে মিশিয়ে নিন ১৫ গ্রাম কফি। ঠান্ডা হলে, এই মিশ্রনের মধ্যে তা দিয়ে, ভালো করে মেশান। দিয়ে দিন বরফ কুঁচি। ব্যাস, টেন্ডার কোকোনাট কফি এক্কেবারে তৈরি!

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন