শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নতুন চাঁদ দেখলে যে দোয়া পড়া সুন্নত

প্রকাশিত - ১৭ মে, ২০২৬   ১১:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : নতুন চাঁদ দেখে একটি দোয়া পড়াও সুন্নত। নবীজি নতুন চাঁদ দেখে শান্তি ও নিরাপত্তার দোয়া করতেন। তালহা ইবনে ওবায়দুল্লাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন—

اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللهُ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলামি, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।’

অর্থ : ‘হে আল্লাহ! তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত করো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। হেদায়াত ও কল্যাণের চাঁদ।
(সুনানে তিরমিজি, হাদিস : ১২২৮; রিয়াজুস সালিহিন, হাদিস : ১২২৮)

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন