শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ফিল্টারেই জন্মাচ্ছে ব্যাক্টেরিয়ার সংক্রমণ

প্রকাশিত - ২২ মে, ২০২৬   ০১:০০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : চেন্নাইয়ের ঘরে ঘরে সংক্রমণ। ‘আরও ওয়াটার পিউরিফায়ার’-এর জল থেকে ছড়িয়েছে ই কোলাই ব্যাক্টেরিয়ার সংক্রমণ। কীভাবে ফিল্টারের পরিশোধিত পানিতে জন্মাচ্ছে জীবাণু, সে বিষয়ে সতর্ক করলেন আইআইটি মাদ্রাজের গবেষকেরা।

পানি বিশুদ্ধ রাখতে ওয়াটার পিউরিফায়ার বা আরও ফিল্টার ব্যবহার করেন বহু মানুষ। মনে হতেই পারে, ফিল্টার থেকে যে পানি বেরোচ্ছে তা একেবারেই বিশুদ্ধ। কিন্তু আইআইটি মাদ্রাজের এক গবেষণা এ ধারণাকে বদলে দিয়েছে। গবেষকেরা জানিয়েছেন, ফিল্টার পানি পরিশোধন করবে তাতে কোনও সংশয়ই নেই, তবে সেই ফিল্টার বা ওয়াটার পিউরিফায়ারটি কী ভাবে ব্যবহার করছেন, তার ওপরে অনেক কিছুই নির্ভর করবে। চেন্নাইয়ের ঘরে ঘরে আরও ফিল্টারের জল থেকেই ই কোলাই ব্যাক্টেরিয়ার সংক্রমণ ঘটেছে বলে জানিয়েছেন গবেষকেরা। কীভাবে এমন ঘটল, তার ব্যাখ্যা দিয়ে সতর্কও করেছেন তাঁরা।

ফিল্টারের পানিতে জীবাণু সংক্রমণ ঘটছে?
'আরও' অর্থাৎ ‘রিভার্স অসমোসিস’ বা বিপরীত অভিস্রবণ। তা পানি পরিশোধনের এমন প্রযুক্তি, যেখানে অত্যন্ত সূক্ষ্ম পর্দার মধ্যে দিয়ে জলকে উচ্চ চাপে চালিত করা হয়। এই প্রক্রিয়ায় অভিস্রবণ পদ্ধতিতে পানিতে থাকা ক্ষতিকারক পদার্থ, ভারী ধাতু বা পানিতে দ্রবীভূত রাসায়নিক ও অশুদ্ধি দূর হয়ে যায়। এই ধরনের ফিল্টারে শোধিত জলে জীবাণু থাকার কথাই নয়। কিন্তু আইআইটি মাদ্রাজের গবেষকেরা চেন্নাইয়ের ২৬২টি বাড়ির ফিল্টার করা পানির নমুনা পরীক্ষা করে চমকে গিয়েছেন। তাঁরা দেখেন, অন্তত ৮১টি নমুনায় ই কোলাই ব্যাক্টেরিয়া রয়েছে।

গবেষকদের দাবি, আরও ফিল্টার যদি সময়ান্তরে পরিষ্কার না করা হয়, তা হলে এর ভিতরে জীবাণু সংক্রমণ ঘটতে পারে। বেশির ভাগ ক্ষেত্রেই এই ধরনের ফিল্টার বা পিউরিফায়ার পরিষ্কার করা হয় দীর্ঘ সময় অন্তর। ফলে পানি পরিশোধনের প্রক্রিয়ার সময়েই তাতে জীবাণু সংক্রমণ ঘটে। দেখা গিয়েছে, আরও ফিল্টারে বেশির ভাগ সময়েই সম্পূর্ণ পানি পরিশোধিত হয় না। প্রতি দশ লিটার পানি পরিশোধন করে সেখান থেকে পরিশোধিত পানি পাওয়া যায় মাত্র ৩ লিটার। আর বাকি ৭ লিটার জলের সঙ্গে আরও বেশি মাত্রায় ধাতু মিশে তা বাইরে বেরিয়ে আসে।

দীর্ঘমেয়াদে এমন ফিল্টার ব্যবহার করা স্বাস্থ্যকর নয় বলেই দাবি গবেষকদের। ‘আরও’ পদ্ধতিটি পরিশ্রুত করার সময়ে পানিতে মিশে থাকা অশুদ্ধির পাশাপাশি, উপকারী প্রাকৃতিক খনিজ এবং আয়নও নষ্ট করে দেয় অনেক সময়েই। তাই এ ধরনের ফিল্টার ব্যবহার করলে তা নিয়ম মেনে করতে হবে। নির্দিষ্ট সময় অন্তর তা জীবাণুমুক্ত করার কাজ করতে হবে। সবচেয়ে ভাল হয় ছোটদের পানি ফুটিয়ে খাওয়াতে পারলে। উচ্চতাপে পানি ফোটালে তাতে থাকা যে কোনও রকম জীবাণুই ধ্বংস হয়ে যায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন