শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জেন-জি সুহানার ফ্যাশন সিক্রেট

প্রকাশিত - ২২ মে, ২০২৬   ০১:০৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২৬তম জন্মদিন পার করলেন শাহরুখ খান ও গৌরী খানের কন্যা সুহানা খান। সুহানার ফ্যাশন সেন্স ও রূপসচেতনতা ইতিমধ্যেই অনেকের নজর কেড়েছে। নখের সাজ থেকে শুরু করে তাঁর চুল বাঁধার স্টাইল,আউটফিট—সবকিছু মিলিয়ে সুহানা হয়ে উঠেছেন অত্যন্ত ফ্যাশনেবল জেন-জি তারকা। তাঁর ফ্যাশন ও বিউটি টিপস চাইলে আপনিও অনুসরণ করতে পারেন।

শাহরুখকন্যা সুহানা খানকে সবাই এক নামেই চেনেন। বলিউডের উদীয়মান এই জেন-জি তারকা ইতিমধ্যেই মডেলিংয়ে বেশ নাম করেছেন আর বলিউডে অভিনয়জীবনও  শুরু করেছেন  সুহানা। তবে সবকিছু ছাপিয়ে সুহানা-ভক্তদের আগ্রহ তাঁর রূপরহস্য আর স্টাইলিং-এর দিকে। তাঁর রূপরুটিন ,আউটফিট- সবকিছু মিলিয়ে সুহানা হয়ে উঠেছেন অত্যন্ত ফ্যাশনেবল জেন-জি তারকা।

সুহানা খান জানান, তাঁর রূপচর্চা খুবই সাদামাটা। তবে তিনি নিয়মিত নিজের রূপরুটিন মেনে চলেন। যেমন প্রতিদিন মুখ পরিষ্কার করেন, ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করেন এবং ঘুমানোর আগে মেকআপ তুললে কখনো ভোলেন না। এছাড়া, তিনি মাঝে মাঝে আই প্যাচ বা ফেইস মাস্ক ব্যবহার করেন।

সানস্ক্রিনের গুণাগুণ কমবেশি সবাই জানেন। ত্বকের প্রতি যাঁদের বিশেষ খেয়াল রয়েছে, তাঁরা এটাও জানেন যে সানস্ক্রিন কতটা প্রয়োজনীয় সৌন্দর্যপণ্য। সুহানা খান তাঁর প্রাত্যহিক রূপ রুটিনে সানস্ক্রিন রাখেন সবার আগে। আউটডোর কিংবা ইনডোর, যেখানেই থাকা হোক, সানস্ক্রিন ব্যবহার করেন এই তারকা। সূর্যের ক্ষতিকারক তাপ থেকে ত্বককে রক্ষা করতে তিন-চার ঘণ্টা পরপর সানস্ক্রিন লাগান তিনি।

ভোগ ইন্ডিয়া কে দেওয়া এক সাক্ষাৎকারে সুহানা জানিয়েছিলেন , তাঁর মা গৌরী খান ত্বক ময়েশ্চারাইজার করার জন্য সবসময় বডি ওয়েল ব্যবহার করতেন। তিনি ছোটবেলা থেকেই দেখে বিষয়টি দেখে এসেছেন এবং এখন নিজেও এটি অনুসরণ করেন। বডি ওয়েল ত্বকের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এতে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বককে আর্দ্র রাখে, বয়সের ছাপ কমায় এবং সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।

২০১৮ সালের একটি গবেষণায় দেখা গেছে, প্রাকৃতিক বডি অয়েলগুলিতে অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি-ইচ বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের সুরক্ষায় সহায়ক। সুহানার এই রূপচর্চার অভ্যাসই বলে দেয় রূপচর্চার রীতি আসলে একটি অভিজ্ঞতা যা প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত হয়। এক্ষেত্রে বলা যায়, গৌরী খানের মতো একজন রুচিশীল ও স্টাইলিশ মায়ের কাছ থেকে পাওয়া এই অভ্যাস সুহানার রূপচর্চায় একটি বিশেষ মাত্রা যোগ করেছে।

সুহানা খানের বিউটি রুটিনের সিগনেচার এলিমেন্ট অবশ্যই তাঁর ঠোঁটের সাজ। এ ক্ষেত্রে বেশির ভাগ সময়ই তিনি গ্লসি লিপের সাজ পছন্দ করেন। যেকোনো মেকআপ লুকে গ্ল্যামার যোগ করতে সাহায্য করে এই বিউটি হ্যাক। ওয়েস্টার্ন থেকে এথনিক সব সাজেই গ্লসি লিপ মানিয়ে যায়।

সুহানা তাঁর স্টাইল স্টেটমেন্টের কারণেও তরুণদের কাছে বেশ জনপ্রিয়। বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে কখনও শাড়ি, কখনও লেহেঙ্গা কিংবা ট্রেন্ডি ফিউশন পোশাকে দেখা যায় তাঁকে। তাঁর লুকে যেমন থাকে আধুনিকতার ছোঁয়া, তেমনি বজায় থাকে ঐতিহ্যের সৌন্দর্যও।

বিয়ে, জন্মদিনের পার্টি কিংবা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মতো যেকোনো জায়গায়  কীভাবে সিম্পল অথচ এলিগেন্ট লুক তৈরি করা যায়, সে ক্ষেত্রে অনুপ্রেরণা হতে পারেন সুহানা। বিশেষ করে জমকালো শাড়ির সঙ্গে মিনিমাল কিন্তু ট্রেন্ডি মেকআপে তিনি সবসময়ই নজর কাড়েন। তাঁর মেকআপ লুকে সাধারণত প্রাধান্য পায় , গ্লসি , ন্যুড শেড কিংবা অমব্রে লিপস্টিক। এছাড়া চোখে  মাসকারা, কপালে ছোট টিপ আর আর হাইলাইটার।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন