শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মাংসর পর যা খাবেন না

প্রকাশিত - ২৯ মে, ২০২৬   ১২:১৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন :  মাংস খাওয়ার পর কিছু খাবার খেলে তা শরীরের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে বলে পুষ্টি বিজ্ঞানীরা সতর্ক করেছেন। বিশেষ করে গরুর মাংস খাওয়ার পরপরই দুধ বা দুগ্ধজাত কোনো খাবার খাওয়া একেবারেই উচিত নয়।

প্রতিটি খাবারেরই নিজস্ব পাচন ক্ষমতা বা হজমের নির্দিষ্ট সময় রয়েছে। মাংস এবং দুধ—দুটি খাবারেই প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং এগুলো হজম হতে অনেক বেশি সময় নেয়। ফলে মাংস খাওয়ার পরপরই দুধ বা দুগ্ধজাত খাবার খেলে শরীরে অতিরিক্ত প্রোটিনের চাপ সৃষ্টি হয়, যা পরিপাকতন্ত্র সহজে সহ্য করতে পারে না। এটি শরীরের স্বাভাবিক পাচন ক্ষমতার বিরুদ্ধে কাজ করে পরিপাকতন্ত্রকে দুর্বল করে দেয়।

পুষ্টিবিদদের মতে, এই দুটি উচ্চ প্রোটিনযুক্ত খাবার একসঙ্গে বা পরপর খেলে শরীরে মারাত্মক পুষ্টিগত জটিলতা দেখা দেয়। এর ফলে পেটে তীব্র গ্যাস, উচ্চ রক্তচাপ, বদহজম, আলসার ও কোষ্ঠকাঠিন্যের মতো জটিল রোগ হতে পারে। শুধু তাই নয়, এই খাদ্যাভ্যাসের কারণে ত্বকের নানা সমস্যা এবং মারাত্মক অ্যালার্জির প্রাদুর্ভাব ঘটার আশঙ্কা থাকে।

এই কারণে কোরবানির ঈদে প্রধান খাবার হিসেবে গরুর মাংস খাওয়ার পরপরই ডেজার্ট বা মিষ্টান্ন হিসেবে দুধের তৈরি পায়েস, ফিরনি বা পুডিং খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পুষ্টি বিজ্ঞানীদের মতে, যেকোনো ধরনের লাল মাংস বা গরুর মাংস খাওয়ার কমপক্ষে দুই ঘণ্টা পর দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়া নিরাপদ। আর যদি কেউ ভুলবশত খেয়েও ফেলেন, তবে পরিপাক প্রক্রিয়া সচল রাখতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা উচিত।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন