শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ত্বক তরুণ রাখে যেসব খাবার

প্রকাশিত - ১৪ জুন, ২০২৬   ১১:৫৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বয়স বাড়লেও তারুণ্য ও ত্বকের সতেজতা দীর্ঘদিন ধরে রাখতে সঠিক খাদ্যাভ্যাসের বিকল্প নেই। বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও স্বাস্থ্যকর চর্বিসমৃদ্ধ খাবার শরীরের কোষের ক্ষয় কমিয়ে ত্বককে রাখে উজ্জ্বল ও প্রাণবন্ত।

তারুণ্য ধরে রাখতে নিয়মিত খেতে পারেন ব্রকলি, লাল ক্যাপসিকাম, পালংশাক, মিষ্টিআলু, অ্যাভোকাডো, পেঁপে, বাদাম ও ডালিম। এসব খাবার কোলাজেন উৎপাদন বাড়ায়, প্রদাহ কমায় এবং ত্বকের নমনীয়তা বজায় রাখতে সহায়তা করে।

অন্যদিকে অতিরিক্ত ভাজাপোড়া, ঝাল খাবার, চিনি, ডালডা, প্রক্রিয়াজাত মাংস, কোমল পানীয় ও অ্যালকোহল শরীরের কোষের ক্ষয় বাড়িয়ে দ্রুত বার্ধক্য ডেকে আনে।

বিশেষজ্ঞদের পরামর্শ, দীর্ঘদিন সুস্থ ও তারুণ্যদীপ্ত থাকতে খাদ্যতালিকায় বেশি করে ফলমূল ও রঙিন সবজি রাখুন, আর প্রক্রিয়াজাত ও অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন