শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

খাবারে একাধিক ক্যানসারের ঝুঁকি

প্রকাশিত - ০১ আগস্ট, ২০২৬   ০৯:৪৭ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : “আধুনিক জীবনযাত্রার অনিয়মে দ্রুত বাড়ছে ক্যানসারের ঝুঁকি! কিন্তু একটু সচেতন হয়ে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বদল আনলেই কি রোখা সম্ভব এই মরণব্যাধি?”

কিছু খাবার সরাসরি ক্যানসার না সারালেও ঘুরপথে ক্যানসার ও হৃদরোগের মতো জটিল রোগের ঝুঁকি কমাতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ক্যানসার চিকিৎসক সন্দীপ গঙ্গোপাধ্যায় জানান, কিছু নির্দিষ্ট খাবার শরীরের প্রদাহ কমায়, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখে। ফলে স্থূলতা সম্পর্কিত ক্যানসার— যেমন স্তন, এন্ডোমেট্রিয়াল বা গলব্লাডার ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমে আসে।

ঝুঁকি কমাতে পাতে যে খাবারগুলো রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা—

  • রঙিন শাকসবজি ও ফল: ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর যা কোষের ক্ষতি রোধ করে।
  • ফাইবার সমৃদ্ধ খাবার: ওটস, গোটা শস্য ও ফল অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং শরীরের অতিরিক্ত ইস্ট্রোজেন হরমোন বের করে দেয়।
  • ওমেগা-৩ ফ্যাট: বাদাম, তিসির বীজ ও সামুদ্রিক মাছের স্বাস্থ্যকর ফ্যাট শরীরের ক্ষতিকর প্রদাহ কমায়।
  • চর্বিহীন প্রোটিন: ডাল, ডিম, মাছ ও বিনস ওজন নিয়ন্ত্রণে রেখে শরীরকে চাঙ্গা রাখে।
  • নিয়মিত সঠিক খাওয়া-দাওয়া এবং শরীরচর্চাই পারে সামগ্রিক স্বাস্থ্য ভালো রেখে মরণব্যাধি ক্যানসারকে দূরে রাখতে!

সূত্র

: আনন্দবাজার 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন