শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হামের উপসর্গ আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৮৬

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৬   ১১:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচটি শিশু মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮৬টি শিশু।২৫ আগস্ট  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছে চার শিশু। বাকি একজন সিলেট বিভাগে মারা গেছে।

গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৪৪টি শিশু মারা গেছে। আর একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৯টি শিশু।গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৮৬ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে। আর এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৫৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।


 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন