শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার নিন

প্রকাশিত - ১১ সেপ্টেম্বর, ২০২৬   ০৭:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: গন্ধ ভালো, হাতে মাখলে চটচটে লাগে না—এই দেখেই বেশিরভাগ মানুষ ময়েশ্চারাইজার কেনেন। কিন্তু ত্বক বিশেষজ্ঞরা বলছেন, এভাবে বাছাই করাটা ভুল। ত্বকের ধরন অনুযায়ী উপকরণ দেখে ময়েশ্চারাইজার কেনা জরুরি।

ত্বকে আর্দ্রতা জোগানো এবং তা ধরে রাখার কাজ করে ময়েশ্চারাইজার। এই আস্তরণ না থাকলে ত্বক শুষ্ক ও রুক্ষ দেখাতে শুরু করে। তাই ক্লিনজিং-টোনিং এর পর নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত—তবে ত্বকের ধরন বুঝে সঠিকটি বেছে নেওয়াই আসল কথা।

পুণের এক ত্বক বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, ত্বকের ধরনভেদে উপযোগী উপকরণ ভিন্ন হয়। যথা—

তৈলাক্ত ত্বক: তেলতেলে বা ব্রণপ্রবণ ত্বকে অনেকে ময়েশ্চারাইজ়ার এড়িয়ে চলেন, কিন্তু এই ধারণা ভুল। এক্ষেত্রে জেল বা ওয়াটার-বেসড ময়েশ্চারাইজার বেছে নেওয়া ভালো, যাতে হায়ালুরোনিক অ্যাসিড বা নিয়াসিনামাইড থাকে।
শুষ্ক ত্বক: জেল-বেসড পণ্য এই ত্বকের জন্য যথেষ্ট নয়। এখানে দরকার গ্লিসারিন, হায়ালুরোনিক অ্যাসিড ও শিয়াবাটার-সমৃদ্ধ ময়েশ্চারাইজার, যা ত্বকে বাড়তি সুরক্ষা দেয়।
মিশ্র ত্বক: কপাল-নাক তৈলাক্ত হলেও বাকি অংশ শুষ্ক থাকে এমন ত্বকে গ্লিসারিন, নিয়াসিনামাইড ও সেরামাইডযুক্ত পণ্য উপযোগী।
ব্রণপ্রবণ ত্বক: এক্ষেত্রে এমন ময়েশ্চারাইজার দরকার যা ত্বকের রোমকূপ বন্ধ করে না, যাতে তেল-ময়লা জমে ব্রণ না বাড়ে।

তবে যে ধরনের ময়েশ্চারাইজারই হোক না কেন, তা মাখতে হবে পরিষ্কার মুখে— ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পরই।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন